ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের অভিযান সম্পূর্ণ করার অর্থ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার পতন ঘটানো। কারণ, এই শাসনব্যবস্থাই বিষাক্ত অক্টোপাসটির মাথা। আমরা যদি মাথাটি বিচ্ছিন্ন করতে পারি, তাহলে পুরো প্রাণীটিই লুটিয়ে পড়বে।’

নেতানিয়াহু দাবি করেন, তাঁর দেশ ভূগর্ভে ও ভূপৃষ্ঠে থাকা সন্ত্রাসী অবকাঠামোর সব গুরুত্বপূর্ণ অংশ কার্যত ধ্বংস করে দিয়েছে।

তবে ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি অব্যাহত থাকবে বলে মনে করেন নেতানিয়াহু। তাঁর ভাষ্য, ইরানের সরকার পরাজিত বা দুর্বল হয়ে পড়লেও তারা আবারও আগের প্রচেষ্টা চালানোর চেষ্টা করবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও দাবি করেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালিয়ে যাবে এবং আঞ্চলিক মিত্র ও সহযোগী গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত তাদের ‘অক্ষ’ পুনর্গঠনের উদ্যোগ নেবে। প্রায় এক বছর আগে ইরান যে ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল, ইসরায়েল তা প্রতিহত করতে সক্ষম হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহু জানান, তাঁর দেশ লেবাননের সঙ্গেও শান্তি প্রতিষ্ঠা করবে। তবে সেই লক্ষ্য অর্জনের আগে ইরানের শাসনব্যবস্থার অবসান ঘটানো জরুরি।

নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করাকে তিনি হিজবুল্লাহর সামরিক ও রাজনৈতিক সক্ষমতা দুর্বল করা এবং লেবাননের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখছেন।

হুতিদের ঠেকাতে সৌদি আরবে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের আকাশপথের হামলা থেকে সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য।

হুতিদের কাছে অস্ত্র পাচারকারী জাহাজগুলোকে টার্গেট করছে সৌদি জোট

জোটের যৌথ বাহিনীর কমান্ড প্রকাশিত এবং সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রচারিত ভিডিওতে সমুদ্রে একটি নৌযানের ওপর নজরদারির দৃশ্য দেখা যায়। লক্ষ্যবস্তু শনাক্তকরণ সংক্রান্ত চিত্রে নৌযানটিকে লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়েছে।

পাঁচ বছরের মধ্যে হরমুজ প্রণালির প্রয়োজন ফুরিয়ে যেতে পারে: এইচএসবিসি প্রধান

ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় উপসাগরীয় অঞ্চলে বিকল্প জ্বালানি পরিবহন ও সরবরাহব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ আগামী পাঁচ বছরের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে অপ্রাসঙ্গিক করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন এইচএসবিসি গ্রুপের প্রধান নির্বাহী জর্জেস এলহেদেরি।

জনপ্রিয় টার্গেট

ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু

প্রকাশ: ১২:০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬