তিব্বতের ভূমিকম্পে নিহত অন্তত ১৮

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে—গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল একটি পার্বত্য এলাকায়, নাগচু শহরের প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং আঞ্চলিক রাজধানী লাসা থেকে ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়েছেন ৪৬ জন। তাঁদের মধ্যে ১১ জন গুরুতর আহত। প্রাথমিক পরিদর্শনে ৩৩৯টি বাড়ি ধসে পড়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি আরও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের গ্রামীণ তিংরি কাউন্টিতে ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হয়েছিলেন।

এদিকে, গত আগস্টে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হন। সীমান্তের কাছ থেকে উৎপত্তি হওয়া ওই বন্যার পানির স্রোত নেপালের উত্তর ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে বহু বাড়িঘর ও ভবন ভেসে যায়। সেই বিপর্যয়ের কয়েক সপ্তাহের মধ্যেই তিব্বতে নতুন করে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল।

অন্যদিকে, চীনে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবর জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত ৮টা ২৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের পাঙ্গিনের প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। তবে দ্বিতীয় ভূমিকম্পটিতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য দেওয়া হয়নি।

ইন্দোনেশিয়ার খরাসংকট নিরসনে চীনের নলকূপ প্রকল্প

এল নিনোর প্রভাবে দীর্ঘমেয়াদি খরার ঝুঁকিতে আছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তীব্র পানিসংকটে পড়েছে দেশটির পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের স্থানীয়রা। এ পরিস্থিতিতে সংকট কাটাতে জীবিকাকেন্দ্রিক বিশেষ নলকূপ খনন প্রকল্প জোরদার করেছে ইন্দোনেশিয়ায় ডেনপাসারে অবস্থিত চীনা কনস্যুলেট জেনারে…

জিনজিয়াংয়ে ক্যাফে খোলায় স্টারবাকসকে উইঘুর নিয়ে খোঁচা, চীনের জবাব

চীনের জিনজিয়াং প্রদেশে প্রথমবারের মতো দুটি ক্যাফে চালু করায় মার্কিন কফি চেইন স্টারবাকসের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এক আইনপ্রণেতা। তাঁর অভিযোগ, উইঘুরদের বিরুদ্ধে চীনা সরকারের কথিত মানবাধিকার লঙ্ঘনের মধ্যেও সেখানে ব্যবসা পরিচালনা করে স্টারবাকস ওই কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছে।

জনপ্রিয় টার্গেট

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

তিব্বতের ভূমিকম্পে নিহত অন্তত ১৮

প্রকাশ: ০৮:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬