দৈনিক টার্গেট

দেশের চেতনায়

ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্কের ইস্তাম্বুল

তুরস্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। শহরটিতে একাধিক ভূমিকম্প হয়েছে। যার মধ্যে একটি ছিল ৬.২ মাত্রার। বুধবার বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

এএফএডির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ এপ্রিল) ইস্তাম্বুলের সিলভ্রি এলাকার উপকূলে মারমারা সাগরে ১২টা ৪৯ মিনিটে (জিএমটি ৯.৪৯) এই ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে এর মাত্রা ছিল ৬.২।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, তবে বসফরাস প্রণালীর ইউরোপীয় এবং এশীয় উপকূলে অবস্থিত এই শহরে কাঠামোগত ধস নামলে লোকজন ভবনগুলি খালি করে ফেলে। সম্প্রচারক টিজিআরটি জানিয়েছে যে তুরস্কে সরকারি ছুটির দিনে সংঘটিত ভূমিকম্পের সময় বারান্দা থেকে লাফিয়ে পড়ার ফলে একজন আহত হয়েছেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে বলেছেন, জরুরি কাজে নিয়োজিতরা ঘটনাস্থল ‘মূল্যায়ন’ শুরু করেছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।