ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে হামলা করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

বিবৃতিতে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে আশ্বাস দিয়ে বলা হয়, ইরাক তার সীমানা রক্ষা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। সৌদি আরব কিংবা উপসাগরীয় অঞ্চলের অন্য যেকোনো দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন কোনো হামলা বা সামরিক তৎপরতার ঘাঁটি হিসেবে ইরাকের মাটিকে ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে বাগদাদ অনড়। ইরাক সৎ প্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, ইরাকের প্রধানমন্ত্রী বর্তমানে রিয়াদে সফর করছেন। গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর এটিই সৌদি আরবে ইরাকি প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর।

গত মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক অভিযানের সময় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলা হয়। এর ফলে রিয়াদ সাময়িকভাবে গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ রাখতে বাধ্য হয়। এটি হরমুজ প্রণালির বিকল্প হিসেবে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল।

ওই ঘটনার পর সৌদি আরব অভিযোগ করে, সেদিনের ড্রোন হামলাটি ইয়েমেন থেকে নয়, ইরাকের সীমানা ব্যবহার করে চালানো হয়েছিল। পরবর্তীতে বাগদাদ সরকারের নিজস্ব তদন্তেও ড্রোনগুলোর উৎস ইরাকি ভূখণ্ড বলে নিশ্চিত হওয়া যায়।

তবে এখনো কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে ওই পাইপলাইন হামলার দায় স্বীকার করেনি। এই প্রেক্ষাপটে সৌদি যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রী আল-জাইদির সরাসরি বৈঠক এবং নিরাপত্তা সংক্রান্ত এ নিশ্চয়তা আঞ্চলিক উত্তেজনা প্রশমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর

আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি…

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের তরুণদের ভূয়সী প্রশংসা করেছেন নেহা। সে সঙ্গে বলেছেন, তাঁদের দেশের চলমান আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশ…

জনপ্রিয় টার্গেট

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে হামলা করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১২:২৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬