সৌদি আরবের ৩ বিমানবন্দর, কয়েকটি তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

সারি আরও দাবি করেন, রাবিগ তেল শোধনাগার, অপরিশোধিত তেল পাম্পিং স্টেশন এবং ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনেও হামলা চালানো হয়েছে। এসব হামলায় তাদের লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেন হুতি মুখপাত্র।

এ ছাড়া দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর ও নাজরান বিমানবন্দরেও হামলা সফল হয়েছে বলে দাবি করেন তিনি। সৌদি আরবের খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিতেও হামলা চালানোর কথা জানান সারি।

এক্সে দেওয়া বিবৃতিতে সারি বলেন, সৌদি ভূখণ্ডের আরও গভীরে তাদের অভিযান চলবে। ‘অবরোধের জবাবে অবরোধ এবং হামলার জবাবে হামলা’—এই নীতি অনুসরণ করে সৌদি সামরিক বাহিনীর স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যতক্ষণ আগ্রাসন বন্ধ না হবে এবং ইয়েমেনের ওপর অবরোধ প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ অভিযান চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

এর আগে আজ শনিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, তাইফ ও ইয়ানবুর দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পর সৌদির বিভিন্ন স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি করে হুতিরা।

হুতিদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন, অপরিশোধিত তেল পাম্পিং স্টেশন, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং রাবিগ তেল শোধনাগার। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিও হামলার লক্ষ্য ছিল বলে দাবি করা হয়েছে।

তবে এসব হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

অবশ্য সৌদি সিভিল ডিফেন্স আজ তাইফ, ইয়ানবু, মক্কা ও জেদ্দার বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সাময়িক সতর্কতা জারি করেছিল। তবে ১০ মিনিট পর জানানো হয়, বিপদের আশঙ্কা কেটে গেছে।

ওই দিন সৌদি নেতৃত্বাধীন জোট রিয়াদ ও মদিনার আকাশে ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছিল। এর এক দিন আগে মদিনা ও সৌদি আরবের পূর্বাঞ্চলেও ড্রোন প্রতিহত করার দাবি করেছিল জোটটি। তবে মদিনার দিকে ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার করেছিল হুতিরা।

অবরুদ্ধের পর এবার হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় ওই দুই সেনা নিহত হন।

জর্ডানে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৭

দক্ষিণ জর্ডানের কারাক প্রদেশে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) এই মর্মান্তিক ঘটনা ঘটে…

‘সুস্থ’ হয়েও কেন জনসমক্ষে আসতে পারছেন না মোজতবা, ব্যাখ্যা দিলেন ইরানি কূটনীতিক

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কাজ পরিচালনা করছেন বলে দাবি করেছেন জ্যেষ্ঠ ইরানি কূটনীতিক ও সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহী। নিরাপত্তা এবং আততায়ী হামলার ঝুঁকির কারণেই তিনি সরাসরি জনসমক্ষে বা গণমাধ্যমে আসছেন না বলে জানিয়েছেন তিনি…

জনপ্রিয় টার্গেট

সৌদি আরবের ৩ বিমানবন্দর, কয়েকটি তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

প্রকাশ: ১২:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬