ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত মহাজন বলেন—কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশ বা বসবাসের বিষয়টি রাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগযোগ্য অধিকার নয়; বরং এটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ও বিবেচনার বিষয়।

আদালতের আদেশে বলা হয়, আবেদনকারী একজন বিদেশি নাগরিক। তিনি মূলত ভারতে নিজের অবস্থান নিশ্চিত করতে আদালতের নির্দেশনা চেয়েছেন। কিন্তু কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশ বা বসবাসের স্বাভাবিক কিংবা আইনগতভাবে বলবৎযোগ্য অধিকার নেই। ভারতীয় নাগরিককে বিয়ে করার কারণে তাঁর বিদ্যমান ভিসা স্বয়ংক্রিয়ভাবে বা নিশ্চিতভাবে ‘এন্ট্রি (এক্স-১) ভিসায়’ রূপান্তরের অধিকারও তৈরি হয় না।

মার্কিন ওই নারী আদালতকে জানান, তিনি একজন ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন এবং নিজের ই-ট্যুরিস্ট ভিসা স্পাউস ভিসায় রূপান্তরের আবেদন করেছেন। প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও কর্তৃপক্ষ তাঁর আবেদন ইতিবাচকভাবে প্রক্রিয়া করেনি বলে অভিযোগ করেন তিনি। বরং তাঁদের দুজনের বয়সের পার্থক্যের কারণে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তবে সরকারি কর্তৃপক্ষ আদালতকে জানায়, ওই নারীর আবেদন যাচাইয়ের ক্ষেত্রে শুধু বয়সের পার্থক্য বিবেচনা করা হয়নি। তাঁর অতীত অভিবাসন-সংক্রান্ত ইতিহাসও খতিয়ে দেখা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, এর আগে ওই নারী একজন ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীকে বিয়ে করেছিলেন। সেই বিয়ের ভিত্তিতে তিনি ওসিআই মর্যাদা লাভ করেন। ২০২১ সালের জুলাইয়ে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০২৩ সালের নভেম্বরে তাঁর ওসিআই মর্যাদা বাতিল করা হয়।

পরবর্তী সময়ে ২০২২ সালে তিনি আবার বিয়ে করেন এবং ওই সম্পর্কের ভিত্তিতে ভিসা পরিবর্তন ও মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তবে প্রয়োজনীয় সহায়ক নথিপত্রে ঘাটতি থাকায় তিনি অভিবাসন-সংক্রান্ত সুবিধা পাননি। শেষ পর্যন্ত ২০২৫ সালের নভেম্বরে সেই বিয়েরও সমাপ্তি ঘটে।

কর্তৃপক্ষ জানায়, বর্তমান বিয়েটি ওই নারীর তৃতীয় বিয়ে। তাঁর আবেদন যাচাইয়ের সময় ভারতে দীর্ঘদিন অবস্থান, বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে অতীতে অভিবাসন-সুবিধা পাওয়ার জন্য করা একাধিক আবেদন, বসবাসের ব্যবস্থা, আয়ের উৎস সম্পর্কে দেওয়া ব্যাখ্যা এবং নিজের জীবনযাপনের খরচ বহনের সামর্থ্যসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে মনে করেছে, বর্তমান বিয়েটি অভিবাসন-সুবিধা পাওয়ার উদ্দেশ্যে করা হয়ে থাকতে পারে। এ ছাড়া এ ধরনের সুবিধা পাওয়ার জন্য আর্থিক লেনদেন বা চুক্তিভিত্তিক কোনো সমঝোতা থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানায় তারা।

আদালত বলেন, কোনো ভারতীয় নাগরিককে বিয়ে করার অর্থ এই নয় যে, একজন বিদেশি নাগরিক স্বয়ংক্রিয়ভাবে তাঁর বিদ্যমান ভিসা পরিবর্তনের অধিকার পেয়ে যাবেন। আদালত আরও উল্লেখ করেন, ভিসা প্রদান, ভিসার ধরন পরিবর্তন, ভিসার মেয়াদ বাড়ানো এবং ভারতে বিদেশি নাগরিকদের অবস্থান নিয়ন্ত্রণের বিষয়গুলো ২০২৫ সালের ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট’-এর অধীনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। তাই কোনো বিদেশি নাগরিকের আবেদন যাচাইয়ের সময় প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক সব বিষয় বিবেচনায় নেওয়ার অধিকার কর্তৃপক্ষের রয়েছে।

আদেশে আদালত বলেন, ‘বর্তমান মামলায় কোনো বিদেশি নাগরিক শুধু বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে ভারতে বসবাসের নিঃশর্ত অধিকার দাবি করতে পারেন না। একইভাবে, নির্দিষ্ট কোনো শ্রেণির ভিসা দেওয়ার জন্যও কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারেন না।’

বিচারপতি অমিত মহাজন আরও বলেন, কোনো বিদেশি নাগরিককে ভারতে প্রবেশ বা বসবাসের অনুমতি দেওয়ার মতো বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল্যায়নের জায়গায় আদালত নিজের মূল্যায়ন প্রতিস্থাপন করতে পারে না।

এসব পর্যবেক্ষণের ভিত্তিতে মার্কিন নারীর আবেদন খারিজ করে দেন দিল্লি হাইকোর্ট। তবে আদালত স্পষ্ট করে জানিয়েছেন, এই মামলায় ওই নারীর বিয়ের বৈধতা বা প্রকৃত সত্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। অর্থাৎ, বিয়েটি প্রকৃত নাকি অভিবাসন-সুবিধা পাওয়ার উদ্দেশ্যে করা হয়েছে, সে বিষয়ে আদালত কোনো বিচারিক সিদ্ধান্তে পৌঁছাননি।

ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার দ্বিখণ্ডিত, গুজরাটে নিহত সেনাপরিবারের ৭ সদস্য

ভারতের গুজরাট ও রাজস্থান রাজ্যে পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুটি পরিবারের নারী ও শিশুসহ মোট ১৬ জন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার রাতে গুজরাটের কচ্ছ এবং রাজস্থানের কোটা এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

২০০৬ সাল। সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছিল সোনিয়া গান্ধীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা। আর সে সময় আরও একটি খবর চাউর হয়ে গেছিল যে, ওই চলচ্চিত্রে সোনিয়া গান্ধী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। এ খবর প্রায় সবাই বিশ্বাসই করে ফেলেছিলেন।

জনপ্রিয় টার্গেট

ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের

ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের

প্রকাশ: ০৩:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬