ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ বছর পর আলাস্কায় গভর্নর পেল ডেমোক্রেটিক পার্টি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্য সরকার ও মার্কিন কংগ্রেসের বিভিন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক জয় দেখা গেছে। ক্রেইস-টমকিনসের জয়ের ফলে আগামী বছর যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যে গভর্নরের দায়িত্বে থাকবেন ডেমোক্র্যাটরা। এর মধ্যে আইওয়া, জর্জিয়া, ওহাইও ও টেক্সাসের মতো কয়েকটি অঙ্গরাজ্যও রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ছিল।

এ ছাড়া নতুন ডেটা সেন্টার নির্মাণে যত দিন না অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা বিধিমালা প্রণয়ন করেন, ততদিন নির্মাণে স্থগিতাদেশ দেওয়ার দাবি জানান।

৩৭ বছর বয়সী ক্রেইস-টমকিনস দলমত-নির্বিশেষে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মন্ত্রিসভায় রিপাবলিকান, ডেমোক্র্যাট ও স্বতন্ত্র—সব ধরনের রাজনৈতিক পরিচয়ের মানুষকে রাখতে চান তিনি।

গত মাসে এক বিতর্কে ক্রেইস-টমকিনস বলেন, ‘কেউ যদি দক্ষ হন, মানুষের সেবায় নিবেদিত হন, উদ্যোগী হন এবং সমস্যা সমাধানে পারদর্শী হন, তাহলে তিনি আমাদের দলে আছেন। কাজ শুরু করা যাক। চলুন, আলাস্কাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনি।’

রিপাবলিকান দলের মার্কিন সিনেটর লিসা মারকোস্কি নির্বাচনের এক সপ্তাহ আগে ক্রেইস-টমকিনসকে সমর্থন জানান। নিজ দলের অবস্থানের সঙ্গে, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বিভিন্ন বিষয়ে তাঁর মতবিরোধ রয়েছে। মারকোস্কি বলেন, ক্রেইস-টমকিনস বোঝেন যে সরকার পরিচালনার জন্য ভিন্নমতের মানুষের কথা শুনতে হয় এবং সবার সমস্যার সমাধানে অভিন্ন অবস্থান খুঁজে বের করতে হয়।

ডেমোক্র্যাট টনি নোলস, স্বতন্ত্র বিল ওয়াকার এবং রিপাবলিকান ফ্রাঙ্ক মারকোস্কিসহ তিন সাবেক গভর্নরও তাঁকে সমর্থন দিয়েছিলেন। ফ্রাঙ্ক মারকোস্কি সিনেটর লিসা মারকোস্কির বাবা।

শুক্রবার সকালে বিজয় ঘোষণা করে দেওয়া এক বিবৃতিতে ক্রেইস-টমকিনস বলেন, ভোটাররা পরিবর্তন চান। তাঁরা এমন একটি সরকার চান, যা দলমত-নির্বিশেষে কাজ করে আলাস্কাকে এগিয়ে নেবে। তিনি বলেন, ‘আলাস্কার সমস্যাগুলো সমাধানে কাজ শুরু করতে আমাদের প্রশাসন এক দিনও নষ্ট করবে না।’ তাঁর প্রচারে ১০ হাজারের বেশি মানুষ অর্থ সহায়তা দিয়েছেন বলেও জানান তিনি।

ক্রেইস-টমকিনস রিপাবলিকান প্রার্থী বার্নাডেট উইলসন, ডেভ ব্রনসন ও ট্রেগ টেলরকে পরাজিত করেছেন। ব্যবসায়ী উইলসনকে সমর্থন দিয়েছিলেন ট্রাম্প। তবে নির্বাচনী দৌড় থেকে সরে না দাঁড়ানোয় অন্য দুই রিপাবলিকান প্রার্থীর সমালোচনা করেছিলেন তিনি। ব্রনসন আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্করেজের সাবেক মেয়র। আর টেলর ডানলিভির প্রশাসনে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।

রিপাবলিকানদের অনেকেই মনে করেছিলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাঁদের দলের জন্য গভর্নরের পদ ধরে রাখার সবচেয়ে ভালো সুযোগ ছিল। তবে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে তাঁদের এ অবস্থানের বিরোধ ছিল। আলাস্কার অস্বাভাবিক ভোটপদ্ধতি নিয়ে ট্রাম্প নিয়মিত অভিযোগ করে আসছেন। অক্টোবরে আলাস্কায় এক নির্বাচনী সমাবেশেও তিনি এ নিয়ে সমালোচনা করেন।

আগস্টে অনুষ্ঠিত উন্মুক্ত প্রাথমিক নির্বাচনে প্রথম হয়েছিলেন ক্রেইস-টমকিনস। তাঁর পরেই ছিলেন আরেক ডেমোক্র্যাট প্রার্থী টম বেগিচ। পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। সে সময় বেগিচের প্রচারশিবির বলেছিল, ‘জয়ের সবচেয়ে শক্তিশালী পথ হলো ডেমোক্র্যাট ভোটার, দাতা ও প্রচারের সম্পদ এক প্রার্থীর পেছনে একত্র করা।’ প্রাথমিক নির্বাচনে উইলসন হয়েছিলেন তৃতীয়।

সমঝোতার বিষয়ে ক্রেইস-টমকিনস বলেন, ‘আপস করা একটি গুণ, নোংরা শব্দ নয়।’ অঙ্গরাজ্যের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করাকেই নতুন গভর্নরের দায়িত্ব বলে মনে করেন তিনি।

আগামী ৭ ডিসেম্বর গভর্নর হিসেবে শপথ নেবেন ক্রেইস-টমকিনস। তাঁর লেফটেন্যান্ট গভর্নর হবেন স্বতন্ত্র প্রার্থী জ্যাক জনসন।

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট উড্ডয়ন শুরু, কী ঘটেছিল

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান উড্ডয়নের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, উড্ডয়ন স্থগিতের নির্দেশ বাতিল করা হয়েছে। এর ফলে কয়েক ঘণ্টার অচলাবস্থার পর আবারও বিমান…

হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কেন্দ্রীয় এলাকায় বন্দুকধারীর হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

২৮ বছর পর আলাস্কায় গভর্নর পেল ডেমোক্রেটিক পার্টি

প্রকাশ: ১২:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬