নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে যা বলা হয়েছে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আল্লাহ তাআলা সব সময় যথাযথভাবে নামাজ আদায়ের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ‘তোমরা নামাজের প্রতি পুরোপুরি যত্নবান থেকো এবং (বিশেষভাবে) মধ্যবর্তী নামাজের প্রতি। আর আল্লাহর সামনে আদবের সঙ্গে অনুগত হয়ে দাঁড়াও।’ (সুরা বাকারা: ২৩৮)

মুমিনের ইমান ও সফলতার পরিচয়: পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যারা ইমান আনে, সৎকর্ম করে, নামাজ কায়েম করে এবং জাকাত দেয়, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে প্রতিদান। তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো দুঃখও পাবে না।’ (সুরা বাকারা: ২৭৭)

অন্য আয়াতে এসেছে, ‘যারা নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি, তা থেকে (আল্লাহর পথে) ব্যয় করে, এরাই প্রকৃত মুমিন। তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে উচ্চ মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক রিজিক।’ (সুরা আনফাল: ৩-৪)

আখিরাতে প্রথম হিসাব হবে নামাজের: কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে এই নামাজের মাধ্যমেই এবং এর ওপর ভিত্তি করেই অন্যান্য আমলের বিচার নির্ধারিত হবে। আবু হুরায়রা (রা.) বলেন—আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি তা সঠিক বলে গণ্য হয়, তবে সে হবে কল্যাণপ্রাপ্ত ও সফলকাম। আর যদি তা সঠিক বলে গণ্য না হয়, তবে সে হবে বিফল ও ক্ষতিগ্রস্ত।’ (জামে তিরমিজি: ৪১৩)

নামাজে অবহেলার পরিণতি: রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, তার জন্য নামাজ কিয়ামতের দিন নুর ও দলিলরূপে আত্মপ্রকাশ করবে। আর যে ব্যক্তি তা সঠিকভাবে পালন করবে না, কিয়ামতের দিন তার পক্ষে কোনো নুর থাকবে না, দলিলও থাকবে না আর সেদিন তার নাজাতের কোনো উপায় থাকবে না। সেদিন সে কারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনে খালাফের সঙ্গে থাকবে।’ (মুসনাদ আহমাদ: ৬৫৭৬)

সুরা মুলক পড়ার গুরুত্ব

সুরা মুলক পড়ার গুরুত্ব

পবিত্র কোরআনের প্রতিটি সুরাই মুমিনের জন্য হিদায়াত ও কল্যাণের উৎস। এর মধ্যে সুরা মুলক বিশেষ তাৎপর্যপূর্ণ একটি সুরা। নিয়মিত এই সুরা তিলাওয়াতের ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা এসেছে। হাদিসের বর্ণনা অনুযায়ী, সুরা মুলক কিয়ামতের দিন তার আমলকারীর জন্য সুপারিশ করবে।

পারিবারিক বন্ধন দৃঢ় করতে সালামের গুরুত্ব

আরবি ‘সালাম’ শব্দের অর্থ হলো শান্তি, কল্যাণ ও দোয়া। পারস্পরিক সালাম বিনিময়ের মাধ্যমে একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা তৈরি হয়, অন্তর থেকে হিংসা ও বিদ্বেষ দূর হয় এবং মানুষের মাঝে হৃদ্যতা ও ভালোবাসার এক সুদৃঢ় সেতুবন্ধ গড়ে ওঠে।

আজকের নামাজের সময়সূচি: ২৮ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৮ অক্টোবর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

জনপ্রিয় টার্গেট

নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে যা বলা হয়েছে

প্রকাশ: ০৮:০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬