ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মন ভালো ও শান্ত রাখতে নবীজির শেখানো ৩ দোয়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

নিচে মন ভালো রাখার ও পেরেশানি দূর করার এমনি কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি দোয়া তুলে ধরা হলো:

অন্তরকে স্থির ও বিপদমুক্ত রাখতে মানুষের উচিত নিজেকে গুনাহমুক্ত রাখা এবং নবীজি (সা.)-এর বাতলে দেওয়া আমল করা। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, আমি এমন একটি দোয়া সম্পর্কে জানি—কোনো বিপদগ্রস্ত লোক তা পাঠ করলে আল্লাহ তাআলা তার সেই বিপদ দূর করে দেন। সেটি হলো আমার ভাই ইউনুস (আ.)-এর দোয়া।

উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বালিমিন।

অর্থ: হে আল্লাহ! তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই; আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিঃসন্দেহে আমি নিজের প্রতি অবিচার করেছি। (জামে তিরমিজি: ৩৫০৫)

২. দুশ্চিন্তা, পেরেশানি ও ঋণের ভার থেকে মুক্তির দোয়া

দৈনন্দিন জীবনে দুশ্চিন্তা ও মানসিক চাপ যখন ঘিরে ধরে, তখন প্রিয় নবী (সা.) আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য একটি বিশেষ দোয়া নিয়মিত পড়তেন। আনাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করতেন:

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়া আজু বিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আউজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন-পীড়ন থেকে। (সহিহ বুখারি: ২৮৯৩)

মানুষের মন বা অন্তর খুব দ্রুত পরিবর্তনশীল। কখন কোন বিষয়ে মন বিক্ষিপ্ত হয়ে ওঠে তা বলা যায় না। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আদম সন্তানের অন্তরগুলো পরম দয়াময় আল্লাহর দুই আঙুলের মাঝে একটি মাত্র অন্তরের মতো; তিনি যেভাবে ইচ্ছা তা ওলটপালট করেন। (সহিহ মুসলিম: ৬৫০৯)

এরপর নবীজি (সা.) অন্তরের স্থিরতার জন্য এই দোয়াটি পড়তেন:

উচ্চারণ: আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ ক্বুলুবানা আলা ত্ব-আতিক।

অর্থ: অন্তরগুলো পরিচালনাকারী হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের ওপর স্থির রাখুন।

মনের বিষণ্নতা বা অস্থিরতা দূর করতে প্রিয় নবী (সা.)-এর শিখিয়ে যাওয়া এই দোয়াগুলোর ওপর আমল করা উচিত। নিয়মিত এই দোয়াগুলো পাঠ করলে ইনশা আল্লাহ মন প্রফুল্ল থাকবে এবং আল্লাহর বিশেষ রহমতে সকল পেরেশানি দূর হয়ে যাবে।

আজকের নামাজের সময়সূচি: ২১ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২১ নভেম্বর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

শীতকালে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়

অগ্রহায়ণের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গ্রামের পথে-প্রান্তরে ইতিমধ্যে শীতের আমেজ শুরু হয়েছে। কিছু দিনের ব্যবধানে শীতের তীব্রতা ছড়িয়ে পড়া শুরু হবে দেশের সর্বত্র। ঋতু পরিবর্তনের এই সময় কারও কাছে যেমন উপভোগের, তেমনি কারও কাছে বেঁচে থাকার কঠিন লড়াই। আমরা যখন শীতের রাতে লেপ-কম্বলে আরাম

বিয়ের প্রথম রাতে স্বামী-স্ত্রীর করণীয় ও সুন্নত আমল

বিয়ে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। নতুন দাম্পত্যজীবনের সূচনা বরকত ও কল্যাণের মাধ্যমে করতে চাইলে শরিয়তসম্মত কিছু আমল ও সুন্নাহ মেনে চলা উচিত। বাসর রাত বা বিয়ের প্রথম রাত একটি পবিত্র ও নতুন জীবনের সুন্দর ভিত্তি গড়ার সময়। হাদিস ও সাহাবিদের আমলের আলোকে বিয়ের প্রথম রাতের গুরুত্বপূর্ণ

জনপ্রিয় টার্গেট

বগুড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তরুণের

মন ভালো ও শান্ত রাখতে নবীজির শেখানো ৩ দোয়া

প্রকাশ: ১১:১৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬