ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিজদার সময় পায়ের আঙুল যেভাবে রাখতে হবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

১. পায়ের আঙুল কিবলামুখী ও ভাঁজ করে রাখা

হানাফি মাজহাব অনুযায়ী, সিজদার সময় দুই পায়ের আঙুল এমনভাবে ভাঁজ করে রাখতে হবে যেন আঙুলের নিচের অংশ মাটিতে লাগে এবং আঙুলের অগ্রভাগ কিবলার দিকে থাকে। এটি সুন্নতে মুআক্কাদা। হজরত বারা ইবনে আজিব (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) সিজদা করার সময় পায়ের আঙুলগুলো কিবলার দিকে ফেরাতেন এবং দুই পায়ের মাঝে ফাঁক রাখতেন। (সুনানে বায়হাকি: ২ / ১১৩)

২. গোড়ালি মিলিয়ে রাখবেন, নাকি পৃথক?

সিজদায় দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখা বা পৃথক রাখার বিষয়ে হাদিসে ভিন্ন বর্ণনা রয়েছে। হজরত আয়েশা (রা.)-এর বর্ণনায় দুই গোড়ালি মিলিয়ে রাখার কথা এসেছে (ইবনে খুজাইমা ৬৫৪), আর হজরত বারা ইবনে আজিব (রা.)-এর বর্ণনায় ফাঁক রাখার কথা এসেছে (বায়হাকি ২ / ১১৩)। হানাফি মাজহাবের প্রসিদ্ধ আলেমরা গোড়ালির মাঝে স্বাভাবিক ফাঁকা রাখাকে অগ্রাধিকার দেন, তবে পা অস্বাভাবিকভাবে বেশি ছড়িয়ে দেওয়া যাবে না।

হানাফি ফিকহ অনুযায়ী, সিজদার সময় অন্তত এক পায়ের একটি আঙুল অন্তত এক তাসবিহ পরিমাণ সময় মাটিতে রাখা ওয়াজিব। পুরো সময় দুই পা শূন্যে তুলে রাখলে সিজদা শুদ্ধ হবে না। (মারাকিল ফালাহ; রদ্দুল মুহতার ১ / ৪৪৭)। সিজদার পুরো সময় আঙুলগুলো মাটিতে রেখে সঠিকভাবে সিজদা করাই উত্তম।

আল্লাহ আমাদের সবাইকে রাসুলুল্লাহ (সা.)-এর তরিকা অনুযায়ী শুদ্ধভাবে নামাজ আদায়ের তৌফিক দিন।

ফরিদাবাদ মাদ্রাসার ৭০ বছর পূর্তি সম্মেলন শেষ হচ্ছে কাল, ৮ হাজার আলেমকে পাগড়ি প্রদান

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনায় কেটেছে। গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে আয়োজিত এ সম্মেলনে দিনভর দেশি-বিদেশি বিশিষ্ট আলেমদের বয়ান ও সম্মাননা…

জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত

জীবনে নানা সময় মানুষ অসুস্থতা, মানসিক অস্থিরতা, ভয়, দুশ্চিন্তা ও অজানা বিপদের মুখোমুখি হয়। কখনো এসব সমস্যার কারণ জানা যায়, আবার কখনো কারণ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় অনেকেই জিনের অনিষ্ট, জাদু, বদনজর কিংবা শয়তানের কুমন্ত্রণা নিয়ে উদ্বিগ্ন হন।

তাবলিগ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম

মাদ্রাসায় দীর্ঘদিন দ্বীনি শিক্ষা অর্জনের পর তাবলিগ জামাতে চিল্লা ও চার মাস সময় দেওয়ার বিষয়ে আলেম-উলামা ও মাদ্রাসার শিক্ষার্থীদের সতর্ক করার পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি।

জনপ্রিয় টার্গেট

সিজদার সময় পায়ের আঙুল যেভাবে রাখতে হবে

প্রকাশ: ০৮:৩১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬