দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে ৭ হাজার টাকা ও ৬০০ কেজি চাল বিতরণ, সম্প্রীতি রক্ষার আহ্বান সংসদ সদস্য ফাহমিদা হকের।

কয়রায় ৫৭ পূজামণ্ডপে সহায়তা ও চাল বিতরণ

খুলনার কয়রা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও চাল বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ৫৪টি আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় কয়রা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ৫৭টি পূজামণ্ডপের প্রতিটিতে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলার ৫৪টি আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

প্রধান বক্তার বক্তব্যে এসএম মনিরুল হাসান বাপ্পি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী বিএনপি। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য মন্দির কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় অবহেলিত কয়রা-পাইকগাছা এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

পরে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা এবং ৫৪টি উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। এসএম মনিরুল হাসান বাপ্পি আরও বলেন, খুলনা জেলার ৮৮৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা কে এম আশরাফুল আলম নান্নু, কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অম্বিকা চরণ সানা এবং সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী।

জেলা বিএনপির সদস্য এমএ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় টার্গেট

দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে ৭ হাজার টাকা ও ৬০০ কেজি চাল বিতরণ, সম্প্রীতি রক্ষার আহ্বান সংসদ সদস্য ফাহমিদা হকের।

কয়রায় ৫৭ পূজামণ্ডপে সহায়তা ও চাল বিতরণ

প্রকাশ: ০৭:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬