ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না: হুমায়ুন কবির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরবর্তী সময়ে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিমসটেক-এর বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তাঁকে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে একক দ্বিপক্ষীয় আমন্ত্রণে ব্রিকসে ডাকা হয়নি। বাংলাদেশ সরকার আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামের সম্মেলনের চেয়ে সরাসরি দ্বিপক্ষীয় সফর ও বৈঠককে বেশি গুরুত্ব দিচ্ছে।

সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘যখন উপযুক্ত পরিবেশ তৈরি হবে এবং দুই প্রতিবেশীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখনই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন আমরা দেখছি না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতে প্রধানমন্ত্রীর প্রথম সফরটি কোনো বহুপক্ষীয় মঞ্চে হওয়া উচিত নয়। বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত আমন্ত্রণকে বাংলাদেশ সরকারের প্রধানের কাছে ভারতের দ্বিপক্ষীয় আমন্ত্রণ হিসেবে দেখার সুযোগ নেই।’

আসন্ন গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং অন্যান্য জাতীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যু প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যেখানেই আমাদের জাতীয় স্বার্থ জড়িত, সরকার সেখানে পূর্ণ গুরুত্ব ও দক্ষতার সঙ্গে পদক্ষেপ নেবে। দেশের সার্বভৌম স্বার্থ ও জনগণের কল্যাণই আমাদের মূল অগ্রাধিকার।’

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও প্রধানমন্ত্রীর বিদেশ সফরসূচি-সংক্রান্ত প্রশ্নে হুমায়ুন কবির জানান, অধিবেশনের প্রস্তুতি জোরকদমে চলছে। প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করার আগেই প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি ও চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

জাতীয় সংসদ সদস্যদের মোবাইল ফোন (সোশ্যাল মিডিয়া অ্যাপ) হ্যাক, ভয়েস ক্লোন ও স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে গিয়ে তিনি এ বিষয়ে সংসদ সদস্যদের সচেতন থাকার অনুরোধ করেন। একই সঙ্গে প্রতিরোধমূলক ব

মীর শাহে আলম বলেন, দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী রাখে। তবে, এসব প্রার্থী দলীয় প্রতীকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হবেন না; তাঁরা বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকার দেশে কোনো টিকা রেখে যায়নি। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার মাত্র ২১ দিনের মধ্যে ১ কোটি ৮৫ লাখ শিশুর জন্য টিকা সংগ্রহ করে টিকাদান কার্যক্রম সম্পন্ন করেছে।’

জনপ্রিয় টার্গেট

বগুড়ার শেরপুর: হাজারো মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে চক্র

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না: হুমায়ুন কবির

প্রকাশ: ০৫:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬