ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঁধ কেটে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকালে এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সুখি বেগমের স্বামী মো. মনির হাওলাদার নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁদের বসতঘরের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করে তারা।

এজাহারে আরও বলা হয়, এ সময় দুর্বৃত্তদের একজনকে চিনে ফেলেন সুখি বেগম। এতে তাঁকে মোবাইল ফোনের চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘর থেকে টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সুখি বেগমের বাবা বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন।

এসআরবি-৮ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তে পাওয়া প্রধান অভিযুক্ত হাসান হাওলাদারকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা ব্যাটালিয়ন অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। গতকাল বিকেলে বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, গ্রেপ্তারের পর হাসান হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর কর্মস্থলে যাওয়ার পথে জেএমবির বোমা হামলায় নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে।

রান্নাঘরের মাটির চুলায় গাঁজা, নলছিটিতে আটক নারী

ঝালকাঠির নলছিটিতে বসতঘরের রান্নাঘরের মাটির চুলা থেকে ১৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইতি আক্তার রনজু নামের এক নারীকে আটক করা হয়েছে।

নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর

ঝালকাঠির রাজাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরপাড়ে পড়ে মাথায় আঘাত পেয়ে মেহজাবিন রাইসা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সিঁধ কেটে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

সিঁধ কেটে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ: ০১:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬