ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২০ বার পঠিত হয়েছে

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করা এখন বেশ সাধারণ বিষয়। তবে বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তাবেষ্টিত নেতাদের একজন পুতিন বিদেশ সফরে গেলেও সবসময় নিজের গাড়ি সঙ্গে নিয়ে যান। পুতিনের অরুস সেনাট বিশ্বের সবচেয়ে গোপনীয় এবং কঠোরভাবে সুরক্ষিত গাড়িগুলোর একটি। গত ২৫ বছর ধরে রাশিয়ার নেতৃত্বে থাকা পুতিনের সম্ভাব্য বহু শত্রু থাকার বিষয়টি বিবেচনায় নিলে এমন গাড়ি তাঁর জন্য বেশ উপযোগী।

গত বছর চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের সময় পুতিনের সঙ্গে গাড়িতে চড়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঘটনার পরও গাড়িটি ব্যাপক আলোচনায় আসে।

পুতিনের গাড়িবহরে সাধারণত প্রায় দুই ডজন গাড়ি থাকে। তবে বিদেশ সফরের সময় তিনি যে গাড়িটি ব্যবহার করেন, সেটি হলো বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী অরুস সেনাট। গাড়িটিকে প্রায়ই ‘চাকাচালিত দুর্গ’ বা ‘ফোর্ট্রেস-অন-হুইলস’ বলা হয়। এটি একটি বিলাসবহুল লিমুজিন। গাড়িটি তৈরি করেছে রাশিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অরুস মোটরস। প্রতিষ্ঠানটি রাশিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান ন্যামি, সোলার্স জেএসসি এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন হোল্ডিংয়ের যৌথ উদ্যোগ।

অরুস সেনাট ২০১৮ সালে বাজারে আসে। এটি রাশিয়ার ‘কোরতেঝ’ প্রকল্পের অংশ। এই প্রকল্পের লক্ষ্য ছিল সরকারি ব্যবহারের জন্য দেশীয় বিলাসবহুল ও সাঁজোয়া গাড়ি তৈরি করা। গাড়িটির নকশায় সোভিয়েত আমলের জিআইএস-১১০ লিমুজিনের প্রভাব রয়েছে। রাশিয়া এই গাড়ির একটি বেসামরিক সংস্করণও তৈরি করে। বছরে সর্বোচ্চ ১২০টি গাড়ি তৈরি করা হয়। এর দাম প্রায় ১ কোটি ৮০ লাখ রুবেল, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৫০ লাখ রুপি।

পুতিনের অরুস সেনাটে রয়েছে ৪.৪ লিটারের টুইন-টার্বোচার্জড ভি৮ ইঞ্জিন। এর সঙ্গে রয়েছে একটি হাইব্রিড সিস্টেম। ইঞ্জিনটি প্রায় ৫৯৮ হর্সপাওয়ার শক্তি এবং ৮৮০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটিতে রয়েছে ৯-গতির স্বয়ংক্রিয় গিয়ারবক্স।

গাড়িটির দৈর্ঘ্য ৫ হাজার ৬৩০ মিলিমিটার, প্রস্থ ২ হাজার মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৭০০ মিলিমিটার। এর হুইলবেস ৩ হাজার ৩০০ মিলিমিটার। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় লাগে প্রায় ৯ সেকেন্ড।

অত্যন্ত শক্তিশালী সাঁজোয়া এই গাড়িটি প্রেসিডেন্টের গাড়িবহরের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা মান পূরণ করে। এর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে অ্যাকটিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার ওয়ার্নিং, ইলেকট্রনিক ট্র্যাকশন কন্ট্রোল এবং উন্নত ব্রেকিং সিস্টেম।

গাড়িটির ভেতরেও রয়েছে বিলাসবহুল নানা সুবিধা। এতে ব্যবহার করা হয়েছে উচ্চমানের চামড়া, কাঠের ট্রিম এবং অত্যাধুনিক ইনফোটেইনমেন্ট ব্যবস্থা। এ ছাড়া চরম আবহাওয়ার মধ্যেও চলাচল করতে পারে এমনভাবে গাড়িটি তৈরি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে স্বাস্থ্যসেবা খাতে ৬ কোটি ৪ লাখ (৬৪ মিলিয়ন) ডলারের বিশাল অর্থ জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের দায়ে জাকিয়া খান নামে এক নারীকে ৭৬ মাসের (৬ বছর ৪ মাস) কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রুকলিনের ডিস্ট্রিক্ট বিচারক নাতাশা…

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। জাহাজটিতে ৪২ জন মানুষ ছিলেন। চীনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবন্দর কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে জাহাজটির মেরামতের কাজ চলছিল।

হরমুজ প্রণালি ও জর্ডানে থাকা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন প্রযুক্তির ‘ইলেক্ট্রো-অপটিক্যাল’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সাম্প্রতিক তীব্র উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌযান ও ঘাঁটি লক্ষ্য করে…

জনপ্রিয় টার্গেট

আসামের কাজিরাঙায় বাস-ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত

দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী

প্রকাশ: ০৪:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬