ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিলামে বিক্রি হলো রুশ রাজপরিবারের নীলকান্তমণির ব্রেসলেট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিএনএন জানায়, বুধবার নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স আয়োজিত নিলামে ব্রেসলেটটি ৪১ লাখ সুইস ফ্রাঁ বা প্রায় ৪৯ লাখ ডলারে বিক্রি হয়। এর প্রাক-নিলাম মূল্য ধরা হয়েছিল ৮ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ সুইস ফ্রাঁ (প্রায় ১০ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৪০ হাজার ডলার)।

ব্রেসলেটটিতে রয়েছে ১৯৭ দশমিক ৮০ ক্যারেটের কুশন আকৃতির রোমানভ নীলকান্তমণি। বিখ্যাত গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান কার্তিয়েরের তৈরি জ্যামিতিক নকশার হীরাখচিত ব্রেসলেটটিতে রত্নটি বসানো হয়েছে।

সোথেবি’সের তথ্য অনুযায়ী, রাশিয়ার জারদের কিংবদন্তিতুল্য সংগ্রহ থেকে এসেছিল এই নীলকান্তমণি। বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও মূল্যবান রাজকীয় রত্নভান্ডারগুলোর একটি ছিল রোমানভ পরিবারের সংগ্রহ।

ঠিক কখন রোমানভরা রত্নটি সংগ্রহ করেছিলেন, তা জানা যায়নি। তবে ১৮৮৩ সালে একটি রাজকীয় নৃত্যানুষ্ঠানে সম্রাট দ্বিতীয় নিকোলাসের মা সম্রাজ্ঞী মারিয়া ফিওদোরোভনার পরা পোশাকের সামনের অংশে একই ধরনের দুটি নীলকান্তমণি দেখা যায়।

১৯১৭ সালের রুশ বিপ্লবের সময় দ্বিতীয় নিকোলাস সিংহাসন ছাড়লে রোমানভ শাসনের অবসান ঘটে। পরের বছর বলশেভিকদের হাতে রাজপরিবারের সদস্যরা নিহত হন। বিপ্লবের পর ১৯২০-এর দশকে সোভিয়েত সরকার রাজপরিবারের রত্নভান্ডার বিক্রি করে দেয়।

১৯২৭ সালে গ্যানা ওয়ালস্কা নামের এক সমাজকর্মী ও অভিজাত নারী নীলকান্তমণিটি কিনেছিলেন। পরে এটি একাধিকবার গয়নার নকশা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। ২০১৫ সালে গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান কার্তিয়ের রত্নটিকে বর্তমান ব্রেসলেটে স্থাপন করে।

রোমানভদের ঐতিহাসিক গয়না নিলামে প্রত্যাশার চেয়ে বেশি দাম পাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২১ সালে রোমানভ পরিবারের একটি নীলকান্তমণি ও হিরার ব্রোচ এবং মানানসই কানের দুল সোথেবি’সের নিলামে ৮ লাখ ৬ হাজার ৫০০ সুইস ফ্রাঁয় বিক্রি হয়েছিল। দামটি ছিল প্রাক-নিলাম অনুমানের সর্বোচ্চ সীমার প্রায় দ্বিগুণ।

ইউরোপ-রাশিয়া নতুন নিরাপত্তা বন্দোবস্ত চায় যুক্তরাষ্ট্র, কাঠামো প্রস্তাবে মস্কোকে অনুরোধ

ইউরোপের সঙ্গে নতুন নিরাপত্তা বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়াকে নতুন প্রস্তাব জমা দিতে বলেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ইউরোপের সঙ্গে উত্তেজনা কমাতে মস্কো কী ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত, তা-ও উল্লেখ করতে হবে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে বৃহত্তর কোনো স

স্পেনে ১৪ বছরের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক ধর্মঘট, ৪০ লাখ লোকের কর্মবিরতি

আবাসন সংকট ও বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে গতকাল বুধবার স্পেনে ধর্মঘট পালন করেছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এ ঘটনায় ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আবাসনসংকট-ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট

আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। বুধবার দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকে আয়োজিত এ ধর্মঘটে কয়েক হাজার মানুষ অংশ নেন। এতে পরিবহনসহ বিভিন্ন জনসেবা কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটে।

জনপ্রিয় টার্গেট

নিলামে বিক্রি হলো রুশ রাজপরিবারের নীলকান্তমণির ব্রেসলেট

প্রকাশ: ১২:০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬