আজ বুধবার চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ও বর্তমান সরকারের অষ্টম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ ধরনের ১৬ প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করবে পরিকল্পনা কমিশন। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার আজকের পত্রিকাকে জানান, ‘সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে একনেক সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান। সভায় প্রস্তাবগুলো মূল্যায়ন শেষে অনুমোদন কিংবা ক্ষেত্রবিশেষে কোনো প্রস্তাব অধিকতর পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হতে পারে।
আজকের পত্রিকার হাতে থাকা প্রকল্প প্রস্তাবিত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, মোট ব্যয় প্রস্তাবের মধ্যে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকার জোগান দেওয়া হবে সরকারের নিজস্ব অর্থায়ন (জিওবি) থেকে। বাকি ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা প্রকল্প ঋণ ও অনুদান থেকে নেওয়ার প্রস্তাব রাখা হচ্ছে। আর সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৭২ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ মোট বিনিয়োগের বড় অংশই আসবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে।
বড় অংশ মেট্রোরেলে: প্রস্তাবিত ১৬ প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ যাচ্ছে ঢাকার গণপরিবহন অবকাঠামোয়। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) সাউদার্ন রুট বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ এবং প্রকল্প ঋণ ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে।
রেল প্রকল্পে ব্যয় বাড়ছে: নতুন বিনিয়োগের পাশাপাশি চলমান প্রকল্পের ব্যয়ও বাড়ছে। বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাবে ব্যয় বেড়ে প্রায় দ্বিগুণ হচ্ছে। এতে মূল প্রকল্পে ব্যয় ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫৭০ কোটি ২৯ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব থাকছে।
এ ছাড়া খুলনা পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের ব্যয় প্রথম সংশোধনে ২ হাজার ৩৩৪ কোটি ১৪ লাখ থেকে বেড়ে ২ হাজার ৬০৪ কোটি ৫৩ লাখ টাকা হচ্ছে। মনপুরা দ্বীপাঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের ব্যয়ও ১৩০ কোটি ২২ লাখ থেকে বেড়ে ১৮৩ কোটি ৪ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা চালুর দ্বিতীয় সংশোধিত প্রকল্পের ব্যয়ও ৩৫১ কোটি ৮৬ লাখ থেকে বেড়ে ৫০৫ কোটি ৩২ লাখ টাকা করার প্রস্তাব রয়েছে।
সড়ক, স্বাস্থ্য ও মানবসম্পদে বিনিয়োগ: সড়ক অবকাঠামোয় দুটি নতুন প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ৪০৩ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে রাজশাহী সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়নে ৯৪৩ কোটি ৮৭ লাখ এবং চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়নের তৃতীয় পর্যায়ে ১ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় হবে। যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ব্যয় হবে ৪ হাজার ৩৯ কোটি ৭ লাখ টাকা এবং মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবার উন্নয়ন এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ৩৯৬ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব উঠছে। ফেনী ও ভোলার পানিসম্পদ খাতের দুটি প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ৩৫৭ কোটি ১ লাখ টাকা।
আর্থিক খাতের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২-এ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে প্রকল্প ঋণ ১ হাজার ২৬১ কোটি ৫৪ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ কোটি ৭৬ লাখ টাকা। টেক্সটাইল ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়নেও নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। এতে ব্যয় হবে ৮৯ কোটি ২৫ লাখ টাকা। প্রতিরক্ষা খাতে বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ এবং খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে ৩৭৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।
দেশে বর্তমানে পর্যাপ্ত ইউরিয়া সারের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান। তিনি বলেছেন, আগামী নভেম্বর পর্যন্ত দেশের চাহিদার ইউরিয়া সার গুদামে থাকা মজুত থেকেই পূরণ করা সম্ভব।
বাজারে ডলারের চাহিদা বাড়ায় ১৪ মাসের বেশি সময় পর আবারও ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। নিলামের মাধ্যমে ছয়টি ব্যাংকের কাছে মোট ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখার পাশাপাশি বাড়তি চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব কিংবা সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন—কোনো রুট এখন আর নিরাপদ নেই। আগে সংকট শুধু হরমুজকেন্দ্রিক ছিল, এখন বিকল্প রুটেও পরিধি বিস্তৃত হয়েছে।
দৈনিক টার্গেট 

























