০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমআরটি লাইন-১ নির্মাণে চার প্যাকেজের চুক্তি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

চুক্তি অনুযায়ী, সিপি-৪ প্যাকেজের আওতায় রামপুরা আন্ডারগ্রাউন্ড স্টেশনের উত্তর প্রান্ত থেকে নতুন বাজার স্টেশন পর্যন্ত ৪ দশমিক ৪৪৭ কিলোমিটার পাতাল রেলপথ নির্মাণ করা হবে। অন্যদিকে, সিপি-৬ প্যাকেজে নদ্দা স্টেশনের উত্তর প্রান্ত থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার পাতাল রেলপথ নির্মাণের কাজ চলমান রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজধানীর যানজট নিরসন এবং নাগরিকদের আধুনিক গণপরিবহন সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এমআরটি লাইন-১ বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি নির্মাণকাজে সর্বোচ্চ নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা দেন। একই সঙ্গে নির্মাণকাজের কারণে সাধারণ মানুষের ভোগান্তি দীর্ঘায়িত না করা, পরিবেশ সুরক্ষা এবং প্রকল্প এলাকার আশপাশের বাসিন্দাদের কল্যাণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম পুনরায় শুরু ও গতিশীল করার উদ্যোগের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপানের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন বেতনকাঠামোয় অসংগতি দূর করতে কমিটি গঠন

স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। আর কমিটিকে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব এবং জনপ্রশাসন ও অর্থ বিভাগের সচিব ছাড়াও

হামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠন

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা কেনাকাটা ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের দায় নির্ধারণে একটি তদন্ত কমিশন করেছে সরকার।

হাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ

বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

জনপ্রিয় টার্গেট

‘আমার বাবুটা চিরদিনের জন্য আব্বু ডাকার মানুষটাকে হারাল’

এমআরটি লাইন-১ নির্মাণে চার প্যাকেজের চুক্তি

প্রকাশ: ১২:৪৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬