পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে

আজ বুধবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার ভদ্রঘাট গ্রামের বাজার এলাকায় বাড়ির পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

পুলিশ, আহত ব্যক্তিদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাজু প্রামাণিক ওই গ্রামের শাহিন প্রামাণিকের ছেলে। মাদক সেবনের জন্য টাকা না পেয়ে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর হামলা চালাতেন বলে অভিযোগ রয়েছে। আজ বিকেলেও তিনি পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তাঁকে থামাতে এগিয়ে গেলে প্রতিবেশী সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন রাজু। এতে সবুজের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তাঁর কপালের এক পাশেও গুরুতর জখম হয়।

এরপর প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁদের ওপরও ছুরি নিয়ে হামলা চালান রাজু। এতে আরও দুজন আহত হন। একপর্যায়ে রাজু নিজের গলায়ও ছুরি দিয়ে আঘাত করে আহত হন। পরে গ্রামবাসী তাঁকে আটক করে ছুরি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে ছুরির আঘাতে রাজুর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে সবুজের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদন, বিদেশি প্রসাধনপণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকা এবং মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের নয়টি উপজেলায় ৫৬২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ৭৪৮ জন পুলিশ সদস্য। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে কাজ করছেন তাঁরা।বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের ১০ লাখ টাকা ও ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব উপহার দেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২৮ অক্টোবর ২০২৬

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

প্রকাশ: ১১:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬