নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে আটক ৪০ জেলে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন।

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেলেদের কাছ থেকে ৩৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, মাছ ধরার ১০টি নৌকা ও ৭ কেজি ইলিশ জব্দ করা হয়।

ওসি মো. আজমগীর হোসেন বলেন, আটক ৪০ জনের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্য ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত ১২টি মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নৌকাগুলো থানা হেফাজতে রাখা হয়েছে এবং জব্দ করা ইলিশ স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। মামলার আসামি জেলেদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে আটকে আছে ঐহী-মাহীর নতুন জীবন

দূর থেকে দেখলে মনে হবে সাধারণ দুই কন্যাশিশু। কিন্তু কাছে গেলেই চোখ আটকে যায়। নিতম্ব থেকে পেট পর্যন্ত একসঙ্গে জোড়া লাগানো ৮ মাস বয়সী যমজ বোন ঐহী আক্তার ও মাহী আক্তার। জন্মের পর থেকেই তাদের নড়াচড়া, হাসি-কান্না একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নিজ গ্রামে দাফন করা হয়েছে। আজ সোমবার বেলা ২টায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে

কোহিনূর হত্যা মামলা: রায়ের দুই বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ভূঁইয়াকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ। আজ রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—মানে কী জানেন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে আটক ৪০ জেলে

প্রকাশ: ১২:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬