অতসীর গানের ভিডিওতে অর্থী আহমেদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে

নতুন এই গানের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে অর্থী আহমেদ বলেন, ‘অতসীর আগের গানটি আমার খুব ভালো লেগেছে। আমাকে যখন নতুন গানটি পাঠাল, তখন আর না বলতে পারিনি। আমার বিশ্বাস, অতসীর এই গানও সবার ভালো লাগবে।’

ভিডিওতে পারফর্ম করার অভিজ্ঞতা জানিয়ে অর্থী বলেন, ‘গানে নাচের অংশটা কম। অনেকটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপন মনে যা ভালো লেগেছে তা-ই করেছি। ওইভাবে প্রস্তুতি নিয়ে নাচ করার চাইতে গান শুনে অনুভবের চেষ্টা করেছি। সব মিলিয়ে এতে কাজ করার অভিজ্ঞতা একেবারে অন্য রকম। আমরা মঞ্চে যখন কাজ করি, অনেক এক্সপ্রেশন দিই। এখানে পরিচালকের ডিমান্ড ছিল খুব কম এক্সপ্রেশন। সেটা ব্যালেন্স করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে হয়েছে। কিন্তু পুরো টিম ছিল চমৎকার, তাই গল্প করতে করতে কখন কাজ শেষ হয়েছে বুঝতে পারিনি।’

অর্থী জানান, এবারই প্রথম নয়, এর আগেও একাধিক গানের ভিডিওতে পারফর্ম করেছেন তিনি। গানের সঙ্গে মিল রেখে সুন্দর গল্প পেলে গুরুত্ব দেন। তবে মিউজিক ভিডিও নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই তাঁর। অর্থীর সব পরিকল্পনা নাচকে কেন্দ্র করে। এর বাইরে কোনো মাধ্যমে নিয়মিত হওয়ার ইচ্ছা নেই তাঁর।

অংক না জানার গানের কথা ও সুর করেছেন উদয়ন রাজীব। সংগীত আয়োজনের পাশাপাশি মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী অটমনাল মুন। অতসী জানান, গানের কথায় উঠে এসেছে সদ্য প্রেমে পড়া এক মানুষের মুগ্ধতা, একাকিত্ব ও আবেগের গল্প। প্রিয় মানুষকে ঘিরে তার ভাবনা, শহরের শূন্য পথে একা হাঁটা এবং প্রকৃতির সঙ্গে নিজের অনুভূতিকে মিলিয়ে দেখার মধ্য দিয়ে এগিয়েছে গানের কথা। কখনো নিজেকে একলা গাছের সঙ্গে তুলনা করেছেন গীতিকার, আবার কখনো পাঁজরের বুলবুলির উড়ে যাওয়ার চিত্রকল্পে তুলে ধরেছেন মনের অস্থিরতা।

অতসী আরও জানান, প্রেমের অনুভূতি এখানে সরাসরি প্রকাশের চেয়ে বেশি ধরা দিয়েছে কবিতার মতো নানা রূপকে। অংক না জানার গান মূলত সেই অনুভূতির ইঙ্গিত দেয় যে ভালোবাসার হিসাব মেলানো যায় না, যার আবেগকে সহজ কোনো সমীকরণে বাঁধা যায় না।

২৪ অক্টোবর গানটি অতসীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। পাশাপাশি শোনা যাবে, স্পটিফাই, আইটিউনস-সহ দেশের ও বিদেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।

এপিএমএর নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

এপিএমএর নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ। তিনি প্রথম বাংলাদেশি, যিনি এই কমিটিতে স্থান পেলেন। ২০২৬-২০২৯ মেয়াদ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন হামিন আহমেদ। তিনি এক্সিকিউটিভ কমিটির কোন পদে দায়িত্ব পালন করবেন…

পূজায় এল নতুন গান

পূজায় এল নতুন গান

আনন্দ, শান্তি আর সম্প্রীতির বার্তা নিয়ে আবার এসেছে বাঙালি হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে প্রকাশিত হয়েছে একগুচ্ছ নতুন গান।

আমাদের সম্পর্কটা ছিল খুবই বন্ধুত্বপূর্ণ: জেমস

২০১৮ সালের ১৮ অক্টোবর কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আইয়ুব বাচ্চু। আজ এই রক আইকনের ৮ম মৃত্যুবার্ষিকী। এখনো তাঁর গান, তাঁর স্মৃতি সবার মনে উজ্জ্বল। আইয়ুব বাচ্চুর সঙ্গে নগর বাউল জেমসের সম্পর্ক নিয়ে এখনো নানা মতভেদ শোনা যায়। কারও কারও ধারণা, আইয়ুব বাচ্চু ও জেমসের মাঝে…

জনপ্রিয় টার্গেট

বিদায় বলার পথে অ্যান্ডারসন

অতসীর গানের ভিডিওতে অর্থী আহমেদ

প্রকাশ: ১০:৫০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬