মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে নির্মিত হয়েছে ‘অন্যপাতা’। শিক্ষার্থীদের নানা সংকট, বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ, পারিবারিক চাপ, অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি হওয়া এবং প্রেমের গল্প উঠে এসেছে সিনেমাটিতে। এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় ৪০ জন শিক্ষার্থী।

অন্যপাতা সিনেমাটি পরিচালনা করেছেন চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল ও প্রত্যাশা। অন্যান্য চরিত্রে শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান প্রমুখ। প্রযোজনা করছেন চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ, বুয়েট শিক্ষার্থী আবতাহী শামস ও শাহেজাহান এ্যানি। আজ থেকে দেশের ১১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে অন্যপাতা।

সিনেমাটি নিয়ে শাহেজাহান এ্যানি বলেন, ‘অন্যপাতার গল্পটা আমাদের সবার নিজের জীবনের গল্প। এটা শুধু অ্যাডমিশনের গল্প বলে থেমে থাকেনি, আমাদের মা-বাবার প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, হাজারটা দায়িত্বের মাঝেও নিজের মনের কথা, ভালোবাসার অনুভূতির প্রকাশ।’

ডিসি কমিকসের অন্যতম পরিচিত ভিলেনকে কেন্দ্র করে নির্মিত সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’। এটি সাধারণ সুপারহিরো অ্যাকশন সিনেমা নয়। সিনেমাটির মূল আকর্ষণ হরর ও বডি হরর, যেখানে মানুষের শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে ভয় ও আতঙ্কের উৎস হিসেবে দেখানো হয়।

ক্লেফেইস সিনেমার গল্পে দেখা যাবে গোথাম শহরের একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা ম্যাট হ্যাগেন। ধীরে ধীরে হলিউডের জনপ্রিয় তারকায় পরিণত হয়। কিন্তু স্থানীয় এক অপরাধী চক্রের কবলে পড়লে তার মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এর ফলে তার অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ—সবকিছুই বিপর্যয়ের মুখে পড়ে। আগের চেহারা ফিরে পাওয়ার জন্য একটি অত্যাধুনিক চিকিৎসাপদ্ধতির আশ্রয় নেয় সে। চিকিৎসাটি তাকে আগের চেহারা ফিরিয়ে দিতে সক্ষম হলেও এর ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তার শরীর ও মানসিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে সে এমন এক সত্তায় পরিণত হয় যে নিজের পরিচয়, মানবিকতা এবং বাস্তবতার সঙ্গে সম্পর্ক হারাতে থাকে।

ক্লেফেইস পরিচালনা করেছেন জেমস ওয়াটকিন্স। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ। আজ সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ধীমনের নতুন ইংরেজি সিনেমা ‘ডিটেকটিভ’

ধীমনের নতুন ইংরেজি সিনেমা ‘ডিটেকটিভ’

গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘ডট’। নদীপাড়ের মানুষের প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল। আবারও ইংরেজি সিনেমা নিয়ে আসছেন ধীমন।

সৌখিনের পরিচালনায় অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

জাকারিয়া সৌখিনের ‘মন দুয়ারী’ নাটকে প্রথমবার জুটি বাঁধেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনিন নিহা। এরপর এই নির্মাতার ‘মেঘবালিকা’ ও ‘মনদুয়ারি’ নাটকে পাওয়া গেছে তাঁদের। এই টিমের নতুন নাটক ‘ভালো আছো তো?’।

ঐতিহ্য, আবেগ আর বাঙালিয়ানায় মুখর মল্লিক ও মুখার্জিবাড়ির পূজা আয়োজন

শারদীয় দুর্গোৎসবের দশমী আজ। দেবী দুর্গা এবার ঘোড়ায় (ঘোটকে) চড়ে মর্ত্যে এসেছেন, নৌকায় করে আজ ফিরে যাবেন কৈলাসে। পূজার এই কয় দিন বলিউড আর টালিউডের তারকারাও মেতে ছিলেন উৎসব আমেজে। রঙিন পোশাকে পরিবার-পরিজন নিয়ে তারকারা হাজির হয়েছিলেন মণ্ডপ দর্শনে। বিশেষ করে প্রতিবছরের মতো এবারও কলকাতার মল্লিকবাড়ি…

জনপ্রিয় টার্গেট

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

প্রকাশ: ০৮:১৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬