বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর ‘আল জান্নাহ’ মিলনায়তনে এক জমকালো আয়োজনের মাধ্যমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাওলানা মাসউদুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জামিয়া কাসেম নানুতবী ঢাকার শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।
যাইনুল আবিদীন আরও বলেন, মেয়েদের কেবল হাফেজা বানিয়ে ক্ষান্ত হলে চলবে না, তাদের আল-কোরআনের তরজমা ও তাফসির শেখাতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর বলেন, ‘আমাদের সন্তানেরা যেন আগামী দিনে আলোকিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে, সে জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা চালাতে হবে।’
বাইতুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদিন বলেন, একটি সুন্দর সমাজ গঠনে একজন আদর্শ মায়ের ভূমিকা কতটা জরুরি, তা চারপাশের পরিবেশের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায়।
মাওলানা তাওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবদুস সালাম, মাওলানা আমিন আশরাফ প্রমুখ।

দৈনিক টার্গেট 


























