কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে পোশাকশ্রমিকের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

নিহত আছিয়া আক্তার রিপা নিশ্চিন্তপুর বটতলা এলাকার মৃত আনোয়ার হোসেনের মেয়ে। তিনি পোশাকশ্রমিক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, রোববার সকালে নিজের ঘরে রান্না করছিলেন আছিয়া। এ সময় সুলতান নামে এক ব্যক্তি পাশের একটি মাটির ঘর ভাঙছিলেন।

সকাল সাড়ে ১১টার দিকে মাটির ঘরের দেয়ালের একটি অংশ ধসে আছিয়ার রান্নাঘরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্য ও এলাকাবাসী আছিয়াকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, মাটির ঘর ভাঙার আগে পাশের ঘরের বাসিন্দাদের সতর্ক করা হয়নি। ঘটনার পর থেকে সুলতান পলাতক। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মাটির দেয়াল ধসে এক নারীর মৃত্যুর খবরটি শুনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষকের জামিন নামঞ্জুর

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না এবং বর্তমান মামলায় তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই বলে তাঁরা আদালতে দাবি করেছেন। অভিযোগগুলো মিথ্যা উল্লেখ করে আসামির জামিন চাওয়া হয়েছিল। তবে আদালত শুনানি শেষে আবেদনটি নাকচ করেন।

বিআরটি প্রকল্প বাতিল: আরেকবার ভোগান্তির শঙ্কা

এক দশকের বেশি সময় ধরে যানজট আর ভোগান্তির শিকার গাজীপুরবাসীকে এবার পোহাতে হবে নতুন দুর্ভোগ। ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর-গাজীপুর বিআরটি প্রকল্পের কাজ শেষ না হতেই তা বাতিল করে নির্মিত অবকাঠামো ভেঙে ছয় লেনের মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে তাদের ভোগান্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

গাজীপুরের টঙ্গীতে ৭ বছর বয়সী মাদ্রাসাশিক্ষার্থীকে আলোচিত যৌন নিপীড়নের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। ঘটনার বর্ণনা দিয়ে শিশুটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে ভুক্তভোগীর শিশুর বাবাকে গ্রেপ্তারে অভিযান চলমান রেখেছে পুলিশ…

জনপ্রিয় টার্গেট

কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে পোশাকশ্রমিকের মৃত্যু

প্রকাশ: ১২:১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬