ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার দুজন হলেন কছিম উদ্দিনের ভাই রায়গঞ্জের নিমগাছী এলাকার বাসিন্দা আব্দুল মালেক (৪৫) ও টাঙ্গাইলের অলোয়া ভবানী এলাকার কাকুলি (৪০)।

আজ রোববার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১ জুলাই নিমগাছী এলাকায় কছিম উদ্দিনকে হত্যা করা হয়। হত্যার পরিকল্পনা করেন তাঁর আপন ভাই আব্দুল মালেক। হত্যাকাণ্ডকে ভ্যান ছিনতাইয়ের ঘটনা হিসেবে দেখানোর পরিকল্পনা ছিল তাঁদের। ওই দিন গভীর রাতে দুই ভাড়াটে সহযোগীকে নিয়ে কছিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে তাঁর ভ্যান নিয়ে পালিয়ে যান তাঁরা। এ ঘটনায় কছিমের স্ত্রী অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন।

পুলিশ আরও জানায়, ২০ হাজার টাকার বিনিময়ে কছিম উদ্দিনকে ঘটনাস্থলে নিয়ে আসতে সহযোগিতা করেন কাকুলি। গত তিন মাসে গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি ঘটনাস্থলে পাওয়া জুতার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ও শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে আব্দুল মালেক ও কাকুলিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, আব্দুল মালেক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামের এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে আগামী ডিসেম্বরের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এতে প্লট বরাদ্দ পাওয়া শিল্প উদ্যোক্তারা কারখানা স্থাপনের কাজ শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা

ট্রেনটি তখন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের এক নারী যাত্রীর ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি। ব্যাগে ছিল একটি স্মার্টফোন, নগদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র। সব মিলিয়ে খোয়া যায় প্রায় ২২ হাজার ৩০০ টাকার মা

জনপ্রিয় টার্গেট

ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

প্রকাশ: ১২:১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬