দিনাজপুরে জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে পিটুনিতে শিক্ষক নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

এর আগে, দুপুরে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর নয়া মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনোরঞ্জন রায় (৫৫) চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের অসীম চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে স্থানীয় আজিজুল মাস্টারের বসতবাড়িসংলগ্ন রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামানের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। আজ দুপুরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসা করতে ঘটনাস্থলে যান শিক্ষক মনোরঞ্জন রায়। এ সময় আসাদুজ্জামান ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন মনোরঞ্জন রায়কে আঘাত করলে তিনি পাশের ধানখেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে পার্বতীপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আসাদুজ্জামান নামের একজনকে আটক করা হয়েছে। ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জীবনসঙ্গী খোঁজার ঐতিহ্যবাহী ‘বউ মেলা’ এখন শুধু নামেই

দিনাজপুরের বীরগঞ্জে যুগ যুগ ধরে চলে আসা সাঁওতাল জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন প্রতিবছর বসে এ মেলা। একসময় জীবনসঙ্গী খুঁজে নেওয়ার প্রথা প্রচলিত থাকায় মেলাটি ‘বউ মেলা’ নামেও পরিচিত ছিল।

মায়ের মৃত্যুর ১২ ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা

দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই মারা গেলেন বড় ছেলে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান সৈয়দ মেজবাউর রশিদ সুমন (৫৫)। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মা সৈয়দা মাজেদা খাতুন (৭৫) নিজ বাসভবনে মারা যান। মা ও ছেলের এমন আকস্মিক মৃ

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’

দিনাজপুরের চিরিরবন্দরে এক গৃহবধূ ও তাঁর দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। এ সময় ঘরের দেয়ালে ‘আজ থেকে এই গল্প শেষ’ লেখা দেখতে পাওয়া যায়।

জনপ্রিয় টার্গেট

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে পিটুনিতে শিক্ষক নিহত

প্রকাশ: ১২:১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬