আজ বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামে হাবিবুল্লাহ হাওলাদারের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পায় সিরাজদিখান ফায়ার স্টেশন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অল্প সময়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসায় আশপাশের বাড়িঘরে তা ছড়িয়ে পড়তে পারেনি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বসতঘরটি কাঠ ও টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে টিনের রান্নাঘর, বসতঘর ও ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

দৈনিক টার্গেট 
























