আজ বুধবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন খিরাম আর্মি ক্যাম্পের টহলদল বড়ইতলি এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানে আনুমানিক ২ হাজার ঘনফুটের ২ হাজার ৫৩৩ টুকরা কাঠ ও ৬ হাজার ৩৬০টি বাঁশ জব্দ করা হয়। জব্দ করা কাঠের মধ্যে সেগুন ১ হাজার ২৮২ টুকরা, গামার ১ হাজার ৫৯ টুকরা, কড়ই ৮৮ টুকরা এবং লামা ১০৪ টুকরা।
লক্ষ্মীছড়ি জোন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে জব্দ করা কাঠ ও বাঁশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্বার্থে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
খিরাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম বলেন, ‘পাহাড়ে অবৈধ বনজদ্রব্য পাচার রোধ, বনজ সম্পদ সংরক্ষণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

দৈনিক টার্গেট 
























