আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেতে পারে। এই জোটে রয়েছে ইয়াশার, জোট টুগেদার, ইসরায়েল বেইতেনু এবং ডেমোক্র্যাটস।

দেশটির নির্বাচন কমিশনের হিসাবে, আইজেনকটের ইয়াশার ২১টি আসন পেতে যাচ্ছে। নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন জোট টুগেদার পেতে পারে ১২টি আসন। ইয়াইর গোলানের ডেমোক্র্যাটস আটটি এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু সাতটি আসন পেতে পারে।

এদিকে আরব দলগুলোর আসনসংখ্যা বেড়ে ১৯-এ দাঁড়িয়েছে। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি এবং রা’আম সাতটি আসন পেতে পারে। যদি এমনটা হয়, তবে দেশটির প্রধান দুই জোটের মধ্যে কারা সরকার গঠন করবে, তা নির্ধারণে আরব দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আইজেনকট বিরোধী জোটের সবচেয়ে বড় দলের নেতাকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী করার আহ্বান জানিয়েছেন। তবে এ বিষয়ে জোটের মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি।

শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা নতুন নির্বাচনের দিকে নিয়ে যেতে পারে। তবে তার আগে জোট গঠনের আলোচনার মাধ্যমে দলগুলোর সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।

আরব দলকে সঙ্গে নিয়ে সরকার গঠনের আহ্বান

এদিকে ডেমোক্র্যাটসের চেয়ারম্যান ইয়াইর গোলান বলেছেন, ২০২৬ সালের নেসেট নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট হেরে গেছে। আরব দলগুলোকে বিরোধী জোটের সঙ্গে ধরলে তাদের আসনসংখ্যা ৬৫-তে দাঁড়ায় বলে দাবি করেন তিনি।

বুধবার সকালে তিনি বলেন, ‘নেতানিয়াহু হেরেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৬৫ হলো ৫৫-এর চেয়ে বেশি। ইসরায়েলি গণতন্ত্র এভাবেই কাজ করে।’

গোলান আসন্ন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, নেতানিয়াহু যদি জায়োনিস্ট জোট গঠনের কথা বিবেচনা করেন, তাহলে তাঁর নিজের জোট থেকে নন-জায়োনিস্ট হেরেদি দলগুলোর ১৬ জন সংসদ সদস্যকে বাদ দিতে হবে। তিনি আরও বলেন, ‘আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। আমাদের দায়িত্ব আছে। আর ইসরায়েলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিবর্তনের সরকার গঠনের সুযোগও আছে। এমন একটি সরকার, যা সব ইসরায়েলি নাগরিকের জন্য কাজ করবে।’

পরে আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়েন্ট লিস্টের সংসদীয় দলের চেয়ারম্যান ও হাদাশ-তা’আল নেতা আহমাদ তিবিও বিরোধীদের সঙ্গে কাজ করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন। তিনি বলেন, বিরোধী জোট সাহস দেখালে সরকার গঠন করতে পারবে। আরব দলগুলো সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

নেতানিয়াহু নাকি আইজেনকট, কে হচ্ছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী

ইসরায়েলের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে এখনো জানা যায়নি কে বিজয়ী বা কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। প্রাথমিক ফল ও বিভিন্ন এক্সিট পোলের হিসাবে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী নেতা গাদি আইজেনকটের জোটের মধ্যে ব্যবধান খুবই কম।

গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে ডানপন্থী সরকার গঠনে জোর দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলের অস্তিত্বের বিরোধী আরব দলগুলোর সঙ্গে জোট গঠন করে দেশ পরিচালনা করা সম্ভব নয়। একই সঙ্গে গাজা, লেবানন ও সিরিয়ার গভীরে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা, ইরানের শাসকগোষ্ঠ

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটের জয় যেভাবে ইরান যুদ্ধের গতিপথ বদলাতে পারে

নির্বাচনের পর ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার দাবি নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট। নির্বাচনের বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, দুই নেতার নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ইরান যুদ্ধ কীভাবে বন্ধ করা হবে, তা নিয়েও দুই প্রতিদ্

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২৯ অক্টোবর ২০২৬

আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট

প্রকাশ: ০১:০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬