রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) অনুষ্ঠিত হবে ‘মুর্তজা কিজিলবাশ লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে প্রশাসনের অনুমতি মিলেছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনসহ সব অনুমতি আমরা পেয়েছি। তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন পূর্ণ নিরাপত্তাব্যবস্থা দেওয়ার। যেহেতু আমাদের আয়োজন ইনডোরে হবে, তাই কোনো সমস্যা হবে না বলে আমাদের বিশ্বাস। আশা করছি দর্শকদের দারুণ একটি আয়োজন উপহার দিতে পারব।’
পাকিস্তানের উদীয়মান তারকা বলা হয় মুর্তজা কিজিলবাশকে। তিনি নিজের গান নিজেই লেখেন এবং সুর করেন। অ্যাকুস্টিক গিটার ও নিজস্ব গায়কির মাধ্যমে শান্ত ও আবেগপূর্ণ গান পরিবেশন করেন, যা শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। তাঁর গাওয়া ‘হাম’ এবং ‘তুম’ গান দুটি স্পটিফাই ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয় হয়েছে।
আয়োজকেরা আরও জানিয়েছেন, এটি হতে যাচ্ছে মুর্তজা কিজিলবাশের প্রথম আন্তর্জাতিক কনসার্ট। যাঁরা আগে টিকিট ক্রয় করেছিলেন, তাঁরা সেই টিকিটেই উপভোগ করতে পারবেন এই কনসার্ট।

দৈনিক টার্গেট 




























