যুক্তরাজ্যের অক্সফোর্ডে পড়ার সুযোগ খরচ চালাবে অপটিভার ফাউন্ডেশন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশের মেধাবী নারীদের জন্য এই বৃত্তি। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ মিলবে এর মাধ্যমে।

অক্সফোর্ড জানিয়েছে, এই কর্মসূচি নারীদের সম্ভাবনার নতুন দরজা খুলবে। এখন আনুষ্ঠানিকভাবে আবেদন নেওয়া হচ্ছে। প্রকৃত আর্থিক সংকটে থাকা যোগ্য প্রার্থীরাই যেন বৃত্তি পান, সে জন্য নতুন একটি আর্থসামাজিক মূল্যায়ন পদ্ধতি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে বিশ্ববিদ্যালয়টি।

অপটিভার ফাউন্ডেশনের বড় অনুদানে চলছে এই উদ্যোগ। পাঁচ বছরে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী টিচড মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি পাবেন। ২০২৬ সালের অক্টোবরে অক্সফোর্ডে পড়াশোনা শুরু করছে স্কলারদের চতুর্থ দল।

ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে এই কলেজভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। ১০৯৬ সাল থেকে এখানে পাঠদানের প্রমাণ পাওয়া যায়। ইংরেজিভাষী বিশ্বে এটি সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। পৃথিবীতে এখনো টিকে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এর স্থান দ্বিতীয়। টাইমস হায়ার এডুকেশনের ২০২৫ সালের র‍্যাঙ্কিংয়ে অক্সফোর্ড বিশ্বে প্রথম। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ

বৃত্তিতে থাকছে পূর্ণ টিউশন ফি এবং জীবনযাত্রার ভাতা।

যোগ্য শিক্ষার্থীরা মাস্টার্স করতে পারবেন নিচের বিভাগগুলোতে: পরিসংখ্যান; কম্পিউটার সায়েন্স; পদার্থবিজ্ঞান; রসায়ন; প্রকৌশল বিজ্ঞান এবং গণিত ইনস্টিটিউট। বিশেষায়িত কোর্সের তালিকায় আছে গাণিতিক ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞান, কোয়ান্টাম প্রযুক্তি, পরিসংখ্যান বিজ্ঞান, উন্নত কম্পিউটার সায়েন্স এবং জ্বালানি ব্যবস্থা।

আবেদনকারীকে হতে হবে যোগ্য নিম্ন ও মধ্যম আয়ের দেশের নারী বাসিন্দা। ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, মিসর, ব্রাজিল, ভিয়েতনামসহ শতাধিক দেশ এই তালিকায় আছে। অনুমোদিত মাস্টার্স কোর্সগুলোর যেকোনো একটি বেছে নিতে হবে। পাসপোর্ট বা ভিসার মতো আনুষ্ঠানিক পরিচয়পত্রে লিঙ্গ হিসেবে ‘নারী’ লেখা থাকা চাই। অক্সফোর্ডে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী এবং যাঁদের ভর্তি স্থগিত রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন না।

বৃত্তির বিবেচনায় আসতে হলে স্নাতকোত্তর ভর্তির আবেদন জমা দিতে হবে নিয়মিত সময়সীমার মধ্যে। নির্বাচিত কোর্স অনুযায়ী এই সময় ২০২৬ সালের নভেম্বর, ডিসেম্বর অথবা ২০২৭ সালের জানুয়ারি। ভর্তির আবেদনের পাশাপাশি বৃত্তির অতিরিক্ত ফরমটিও পূরণ করতে হবে। যোগ্য আবেদনকারীদের মূল্যায়নের পর নির্বাচিতদের ২০২৭ সালের মে মাসের মধ্যে জানানো হবে।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে স্তন ক্যানসার সচেতনতায় স্ক্রিনিং কর্মসূচি

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্তনের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস অ্যান্ড স্ক্রিনিং প্রোগ্রাম ২০২৬’ আয়োজন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে এবং সিনোভিয়া ফার্মা পিএলসির

ইস্টার্ন ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তনে আমন্ত্রণ, মৌখিক সম্মতি রাষ্ট্রপতির

ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় প্রতিনিধিদল তাঁকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন অষ্টম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে মৌখিক সম্মতি দিয়েছেন

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত

আজ ভর্তি পরীক্ষাসংক্রান্ত প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সময়ে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটি বাদে অন্যান্য কর্মদিবসে পরীক্ষা অনুষ্ঠিত হবে…

জনপ্রিয় টার্গেট

হৃদয়ের এ কেমন ব্যাটিং

যুক্তরাজ্যের অক্সফোর্ডে পড়ার সুযোগ খরচ চালাবে অপটিভার ফাউন্ডেশন

প্রকাশ: ০৮:৫৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬