শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। শিবা শানু জানিয়েছেন, সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যেই নতুন দায়িত্ব নিতে চান তিনি। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব ছাড়ার ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চান।

গত ৩ জুলাই অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন শিবা শানু। ২০২৮ সাল পর্যন্ত শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে তাঁর। কিন্তু প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিতে হলে তাঁকে ছাড়তে হবে শিল্পী সমিতির সভাপতির পদ।

এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে শিবা শানু বলেন, ‘প্রজ্ঞাপনে আমি শর্তের বিষয়টি দেখেছি। এখনো এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। শর্তের বিষয়ে বিস্তারিত জেনে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাই। সময় লাগলেও সঠিক সিদ্ধান্তটা নিতে চাই। তাই এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে চাই না।’

চলচ্চিত্রে প্রায় তিন দশকের ক্যারিয়ার শিবা শানুর। বড় পর্দায় অভিষেক ১৯৯৮ সালে, ‘মাতৃভূমি’ সিনেমা দিয়ে। পরবর্তী সময়ে বিভিন্ন চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। সিনেমার পাশাপাশি ছোট পর্দায়ও অভিনয় করতে দেখা যায় শিবা শানুকে।

সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় শরিফুল রাজ

সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় শরিফুল রাজ

দীর্ঘদিন ধরে নাটক নির্মাণ করছেন সৈয়দ শাকিল। বানিয়েছেন ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামের দুটি ওয়েব ফিল্ম। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নিজের প্রথম সিনেমায় নায়ক হিসেবে বেছে নিয়েছেন শরিফুল রাজকে। গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় শরিফুল রাজের সঙ্গে ছবি শেয়ার…

বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে আসছে ‘ঋতুকামিনী’

দুই বছর আগে শুরু হয়েছিল জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমার শুটিং। ওই বছরেই শেষ হয়েছিল দৃশ্যধারণের কাজ। সেন্সর ছাড়পত্রও পেয়েছিলেন নির্মাতা। কিন্তু মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি।

মঞ্চে আসছে নবরসের নতুন নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’

পল্লিকবি জসীমউদ্‌দীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ এবার মঞ্চে নিয়ে আসছে নৃত্য ও নাটকের দল নবরস। এটি নবরসের পঞ্চম প্রযোজনা। আগামী ৬ নভেম্বর রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে যুবকের মৃত্যু, আহত ২

শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ

প্রকাশ: ০৯:০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬