৩৬ ভিলাসহ ৫ কোটির সম্পত্তি, তদন্তের মুখে সরকারি আমলা দম্পতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

এই দম্পতি হলেন ভারতের রাজস্থানের জ্যেষ্ঠ আইএএস কর্মকর্তা শিখর আগরওয়াল ও তাঁর স্ত্রী আইপিএস কর্মকর্তা প্রশাখা মাথুর। তাঁদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে একটি বেসরকারি পর্যটন প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার এবং বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে একাধিক রিসোর্ট ভিলা কেনার অভিযোগ উঠেছে।

এসিবির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, হোটেল ও রিসোর্ট পরিচালনাকারী গোয়েল ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের ‘অনন্ত’ ব্র্যান্ডের অধীনে পরিচালিত দুটি রিসোর্টে এসব ভিলা কেনা হয়েছে। একটি উদয়পুরের বুজরায়, অন্যটি আলওয়ারের আজবগড়ে।

বুজরার রিসোর্টে গত মার্চ মাসে কেনা হয় ২০টি ভিলা। এর মধ্যে ১০টি শিখর আগরওয়ালের নামে এবং বাকি ১০টি তাঁর স্ত্রী প্রশাখা মাথুরের নামে নিবন্ধন করা হয়। প্রতিটি ভিলার ক্রয়মূল্য দেখানো হয়েছে প্রায় ১৫ লাখ রুপি। সে হিসাবে শুধু বুজরার ২০টি ভিলার দাম দাঁড়ায় প্রায় ৩ কোটি রুপি।

আজবগড়ের রিসোর্টে কেনা হয়েছে আরও ১৬টি ভিলা। প্রাথমিক অনুসন্ধানের তথ্য অনুযায়ী, এর মধ্যে আটটি আগরওয়াল ও তাঁর স্ত্রীর নামে নিবন্ধন করা হয়েছে। চারটি করে ভিলা রয়েছে তাঁদের দুজনের নামে। এ ছাড়া তাঁদের দুই ছেলের নামে চারটি এবং আগরওয়ালের শ্বশুর-শাশুড়ির নামে আরও চারটি ভিলা কেনার অভিযোগ রয়েছে।

আজবগড়ের ভিলাগুলোর দামও কম নয়। আগরওয়াল ও তাঁর স্ত্রীর নামে কেনা আটটি ভিলার প্রতিটির দাম দেখানো হয়েছে ১৬ লাখ ৫০ হাজার রুপি। দুই ছেলের নামে নিবন্ধিত চারটি ভিলার প্রতিটির দাম প্রায় ১৫ লাখ রুপি। আর শ্বশুর-শাশুড়ির নামে কেনা চারটি ভিলার প্রতিটির দাম ১৬ লাখ ৫০ হাজার রুপি।

দুই রিসোর্টের ৩৬টি ভিলার ঘোষিত ক্রয়মূল্য সব মিলিয়ে প্রায় ৫ কোটি ৫২ লাখ রুপি। তবে অভিযোগের গুরুত্ব শুধু সম্পত্তির পরিমাণে নয়; এসব সম্পত্তি কেনার সময় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য নেওয়া সরকারি সিদ্ধান্তের মধ্যেও তদন্তকারীরা সম্ভাব্য যোগসূত্র খুঁজছেন।

এসিবির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৭ মার্চ রাজস্থানের অর্থ বিভাগ গোয়েল ফ্যাশনস প্রাইভেট লিমিটেডকে বিশেষ আর্থিক ছাড়ের একটি প্যাকেজ দিয়েছিল। তদন্তকারীরা আরও তথ্য পেয়েছেন, একই তারিখে আগরওয়াল ও তাঁর পরিবারের সদস্যদের নামে ২০টি ভিলা নিবন্ধন করা হয়েছিল। একই দিনে প্রতিষ্ঠানের জন্য বিশেষ আর্থিক সুবিধা এবং পরিবারের সদস্যদের নামে ভিলা নিবন্ধনের ঘটনা তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

তদন্তকারীদের অভিযোগ, গোয়েল ফ্যাশনসের পরিচালকদের সঙ্গে যোগসাজশ করে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন আগরওয়াল। সরকারি পদ ও ক্ষমতা ব্যবহার করে তিনি নিজে এবং বেসরকারি প্রতিষ্ঠানটিকে সুবিধা পাইয়ে দিয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে সন্দেহ করা হচ্ছে। এর ফলে রাজ্য সরকারের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে থাকতে পারে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, রিসোর্ট নির্মাণের শর্ত শিথিল করা, বিশেষ ছাড় দেওয়া এবং প্রয়োজনীয় সনদ যথাযথভাবে যাচাই না করেই অনুমোদন দেওয়া। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, আগরওয়াল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকাকালে তাঁর নেওয়া সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটি এমন কোনো সুবিধা পেয়েছিল কি না, যা স্বাভাবিক নিয়মে পাওয়ার কথা ছিল না। একই সঙ্গে ওই সিদ্ধান্তগুলোর সঙ্গে পরে আগরওয়াল ও তাঁর পরিবারের সদস্যদের নামে ভিলা কেনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও অনুসন্ধান করা হচ্ছে।

গোয়েল ফ্যাশনস প্রাইভেট লিমিটেড ‘অনন্ত’ ব্র্যান্ডের অধীনে উদয়পুরের বুজরা ও আলওয়ারের আজবগড়সহ বিভিন্ন এলাকায় হোটেল ও রিসোর্ট পরিচালনা করে। আগরওয়াল ও তাঁর পরিবারের সদস্যদের নামে এই প্রতিষ্ঠানের রিসোর্টে ভিলা কেনার অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির পরিচালকদের সঙ্গেও তাঁর সম্পর্ক খতিয়ে দেখছে এসিবি।

গত ২৭ অক্টোবর দৈনিক ভাস্করে প্রকাশিত একটি প্রতিবেদন, শিল্প বিভাগের পাঠানো প্রতিবেদন এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতিবিরোধী ব্যুরো। সেই অনুসন্ধানের পর রাজ্য সরকার বিস্তারিত তদন্তের অনুমতি দেয়।

এসিবির মহাপরিচালক গোবিন্দ গুপ্ত জানিয়েছেন, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর ১৭এ ধারায় আগরওয়াল, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক এবং এ ঘটনার সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের পূর্বানুমতি দিয়েছে রাজ্য সরকার।

শিশুসহ ১৮ তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্রের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি অভিজাত আবাসিক ভবনের ১৮ তলা থেকে লাফ দিয়ে ছয় বছরের শিশুসন্তানসহ ৩৩ বছর বয়সী এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে…

ক্লাসরুমে ইট দিয়ে ৬ বছরের ছাত্রীর মাথা থেঁতলে দিল তৃতীয় শ্রেণির ছাত্র

ভারতের হরিয়ানায় একটি স্কুলে শ্রেণিকক্ষের ভেতর ছয় বছরের এক শিশুকে পাথর ও ফুলের টব দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে তৃতীয় শ্রেণির এক ছাত্র। গত ২৮ অক্টোবর হরিয়ানার রাজ্যের পঞ্চকুলায় সংস্কৃতি মডেল নামে স্কুলে এ ঘটনা ঘটে…

উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু বাদ পড়েছে: যোগী আদিত্যনাথ

ভারতের উত্তরপ্রদেশের ভোটার তালিকায় গরমিল ও নাম বাদ পড়ার অভিযোগ তুলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শুক্রবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি দাবি করেন, উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে প্রায় ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম গায়েব হয়ে গেছে…

জনপ্রিয় টার্গেট

দ্রুতগতির প্রাইভেট কার দেখে সন্দেহ, ধাওয়া করে মিলল ৪০ কেজি গাঁজা

৩৬ ভিলাসহ ৫ কোটির সম্পত্তি, তদন্তের মুখে সরকারি আমলা দম্পতি

প্রকাশ: ১২:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬