‘দ্য বেনি শো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে উপস্থাপক বেনি জনসন নিকি মিনাজের প্রেস সেক্রেটারি হওয়ার সম্ভাবনা নিয়ে কথা তোলেন। জবাবে ট্রাম্প বলেন, ‘এটি ভালো ধারণা। বিষয়টি নিয়ে আমাকে ভাবতে হবে।’ একই সঙ্গে বেনি জনসনকেও প্রেস সেক্রেটারি পদের জন্য ভালো প্রার্থী হতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
নিকি মিনাজকে প্রেস সেক্রেটারি করার বিষয়ে ট্রাম্পের এই মন্তব্যের আগে তাঁর শারীরিক সৌন্দর্য নিয়েও প্রকাশ্যে প্রশংসা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মিশিগানের পোর্ট হুরনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প নিকি মিনাজের নিতম্বের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, ‘প্রসঙ্গত, এর আগে আমি অসাধারণ সুন্দর একটি নিতম্ব দেখেছি। সেটি নিকি মিনাজের। চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়। দাঁড়ান তো! সত্যিই, চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়।’
নিকি মিনাজের ট্রাম্প প্রশাসনের অংশ হয়ে হোয়াইট হাউসে যোগ দেওয়ার সম্ভাবনা ২০২৬ সালের আলোচিত সম্ভাব্য ঘটনাগুলোর তালিকায় ছিল না। তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দৈনিক টার্গেট 




























