শিশুকন্যাকে হত্যার পর বাবাকে বিষ পান করিয়ে হত্যা: প্রধান আসামীর মুক্তির দাবিতে মানববন্ধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, মিথ্যা তথ্য ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে সোহরাব বেপারীকে এ মামলায় আসামি করা হয়েছে। তাঁরা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সোহরাবকে মামলা থেকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তির দাবি করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন সোহরাব বেপারীর সাবেক শিক্ষার্থী বায়েজিদ খান, রনি ও নাজমুল। এ সময় তাঁর মেয়ে সানজিদা আক্তার, ছোট ভাইদের স্ত্রী পারুল ও সেলিনা আক্তারসহ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর রাতে সিরাজদিখানের পাথরঘাটা গ্রামে পাঁচ বছরের শিশু তোয়াবাকে গলা কেটে হত্যা করা হয়। একই ঘটনায় তাঁর বাবা গোলাপ হোসেনকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং জোরপূর্বক বিষপান করানো হয়। পরদিন ২৯ অক্টোবর রামকৃষ্ণদী গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে তোয়াবার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাপ।

নিহত গোলাপ হোসেন সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে। ২৯ অক্টোবর সোহরাব বেপারীকে আটক করে পুলিশ। ওই দিন দিবাগত রাতে গোলাপের বাবা জয়নাল মিয়া বাদী হয়ে সোহরাবকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। বর্তমানে সোহরাব কারাগারে রয়েছেন।

গৃহবধূর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, মুন্সিগঞ্জে ইমাম গ্রেপ্তার

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২ নভেম্বর) সকালে মুন্সিগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নামাজ পড়ে ফেরার পথে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা নির্বাচন অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে রাজু ফকির (৩৮) নামের এক যুবককে রক্তাক্ত ও পা ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রোববার এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন রাজুর মা রিনা বেগম। পুলিশ বলছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় টার্গেট

মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

শিশুকন্যাকে হত্যার পর বাবাকে বিষ পান করিয়ে হত্যা: প্রধান আসামীর মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০৩:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬