গ্রেপ্তার নূর আলম দেবিদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই ওয়ার্ডের বড় আলমপুর গ্রামের মমিনুল ইসলাম ওরফে মমিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-সমাবেশে অর্থ জোগানের মাধ্যমে নাশকতায় অর্থায়নের অভিযোগে নূর আলমকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘যুবলীগ নেতা নূর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অর্থ জোগানের মাধ্যমে নাশকতায় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। নাশকতা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।’

দৈনিক টার্গেট 























