১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্তগোলায় বেপরোয়া ট্রাক গুঁড়িয়ে দিল টং দোকান, দুই অটোরিকশা চালকের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

বুধবার দিবাগত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— হবিগঞ্জের আজমেরি থানার রসূলপুরের বাসিন্দা অটোরিকশা চালক জাকির হোসেন (৫৫) ও পটুয়াখালীর সদর উপজেলার শাহ আলম পোদ্দারের ছেলে জাহাঙ্গীর পোদ্দার (৫০)। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালক সুভাষ চন্দ্র (৩৬)। তার বাড়ি চাঁদপুর মতলব উপজেলায়।

নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, তাদের বাসা রায়েরবাগ বাজার এলাকায়। তার বাবা অটোরিকশা চালাতেন। রাত ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে একটি টং দোকানে বসে চা পান করছিলেন তিনি। পাশে আরও অনেক লোকজন ছিলেন। তখন একটি বড় ট্রাক এসে তাদের ওপর উঠে যায় এবং ৪-৫টি টং দোকানও গুঁড়িয়ে দেয়।

এদিকে নিহত জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম বলেন, আমার স্বামী অটোরিকশা চালক। বর্তমানে কদমতলী এলাকায় থাকি। আজ ভোরের দিকে দু্র্ঘটনার সংবাদ পাই। এরপর ঢাকা মেডিকেলে এসে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পাই। জানতে পারি পোস্তগোলা এলাকায় ট্রাকের ধাক্কায় মারা গেছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা-পুলিশ তদন্ত করছে।

ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর সঙ্গে আটক সাংবাদিক রাজীব ঘোষ মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।

সাংবাদিক তাসনিম মহসিন মিশুর মা মারা গেছেন

ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক তাসনিম মহসিন মিশুর মা এবং কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সন্ধ্যায় ঢাকার সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর…

বিল কমানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, হাসপাতাল ভাঙচুরের অভিযোগে আটক ১

রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার বিল কমানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। এ সময় হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র লুটপাটেরও অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় টার্গেট

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগ সহকারী কমিশনারের

পোস্তগোলায় বেপরোয়া ট্রাক গুঁড়িয়ে দিল টং দোকান, দুই অটোরিকশা চালকের মৃত্যু

প্রকাশ: ১২:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬