বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ১০ জন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসাসহায়তা হিসেবে ১০ লাখ টাকা দেওয়া হয়। তাঁরা ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্রোগ, লিউকোমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এ ছাড়া তিন উপজেলার ১৩ জন প্রতিবন্ধী ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাসহায়তা হিসেবে দেওয়া হয় ১ লাখ ৩০ হাজার টাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 























