০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের সাবেক নেতার আস্থাভাজনদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

প্রাথমিক তদন্তে উঠে এসেছে- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি এস এম মান্নানের (কচি) মদদে তাঁর আস্থাভাজনেরা এ হামলায় অংশ নেন। এ ঘটনায় শিহা গার্মেন্টসের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তারাই শিহা গার্মেন্টসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম মান্নান ওরফে কচির আস্থাভাজন লোকজন বলে দাবি করেছে ডিবির একটি সূত্র।

ডিবির একটি সূত্র জানায়, সিহা ডিজাইন বাংলাদেশ লিমিটেড বা শিহা গার্মেন্টস নামে পরিচিত-এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান ছিলেন এস এম মান্নান (কচি)। ৫ আগস্টের পর তাঁর আস্থাভাজন ব্যক্তিরাই কারখানাটি পরিচালনা করছেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে ওই কারখানার আট কর্মীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

সূত্রটি আরও জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে বিজিএমইএর সহসভাপতির দায়িত্ব পালন করা এস এম মান্নান কচির ইন্ধনে ওই এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল করা এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার আটজনের মধ্যে কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত। হামলায় আরও কয়েকজন অংশ নিয়েছিলেন বলে তথ্য পেয়েছে ডিবি। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ডিবি জানিয়েছে, পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁদের পেছনে আরও কারা রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশের ওপর হামলা দীর্ঘদিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকেরা। এ দাবিতে গত মঙ্গলবারও (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর-১১ ও পল্লবী এলাকায় জড়ো হন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এতে দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর পল্লবীর কালশী রোডে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় মিরপুর-১১ এলাকা থেকে পুলিশের ধাওয়ায় সরে যাওয়া শ্রমিকদের একটি অংশ কালশীর দিকে যায়। এ সময় পল্লবী থানা থেকে মিরপুর-১১-এর দিকে আসা এক পুলিশ সদস্যকে দলছুট অবস্থায় পেয়ে হামলা চালানো হয়।

এর আগে মিরপুর-১১ এলাকায় শ্রমিকদের আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ছদ্মবেশে থাকা একদল বিশৃঙ্খলাকারী দায়িত্বরত পুলিশ সদস্যদের চারদিক থেকে ঘিরে অতর্কিত হামলা চালায়। তাঁরা লাঠিসোঁটা ও ভারী ইট-পাটকেল দিয়ে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য রক্তাক্ত ও গুরুতর আহত হন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ওই দিন জানিয়েছিলেন, কালশীতে হামলায় আহত পুলিশ সদস্যের নাম মো. সাইমন। তিনি পুলিশের একজন কনস্টেবল।

ডিএমপি জানিয়েছিল, ওই দিন (মঙ্গলবার) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপি।

এ দিন মিরপুরে আন্দোলনকারীদের অবস্থানের পেছনে ‘বিশেষ উদ্দেশ্য’ রয়েছে বলে মন্তব্য করেন ডিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার তৌহিদুল আরিফ। মঙ্গলবার বেলা ১২টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের সামনে তিনি বলেন, ‘কিছু দুষ্কৃতকারী সবকিছু নষ্ট করার চেষ্টা করেছে।’

উত্তরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাঁর বন্ধু সমতুল্য ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আবার ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন…

পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল

পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল

সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে। বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এ উদ্যোগ ভূমিকা রাখবে…

জনপ্রিয় টার্গেট

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

আ.লীগের সাবেক নেতার আস্থাভাজনদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি

প্রকাশ: ০৭:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬