০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আল-জাজিরার এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়—গত ৩ নভেম্বর নাবলুসের কাছে ফিলিস্তিনি চাষিদের জলপাই সংগ্রহে অংশ নেন ইসরায়েলের ছয় সাবেক জেনারেলসহ প্রায় ৩০ জন সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

ইসরায়েলের সাবেক মেজর জেনারেল আইয়াল বেন-রুভেন কয়েক মাস আগে এই উদ্যোগের পরিকল্পনা করেন। জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলার প্রতিবাদ এবং কৃষকদের সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনাকে ইহুদি সম্প্রদায়ের ওপর অতীতে সংঘটিত নিপীড়ন ও হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করেন বেন-রুভেন। তিনি বলেন, তাঁর মা-বাবার কাছ থেকে শোনা ঐতিহাসিক ঘটনাগুলোর কথা বর্তমান পরিস্থিতিতে মনে পড়ছে।

ইসরায়েলের সাবেক কর্নেল ডোরন মেইনার্টও পশ্চিমতীরে ইসরায়েলি দখলদারত্বের সমালোচনা করেন। তাঁর মতে, এই দখলদারত্ব ইসরায়েলি সমাজের অন্যতম বড় সমস্যা। এর সমাধানে ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ফিলিস্তিনি ভূমির মালিক নিমর নাজ্জাল জানান, সাবেক ইসরায়েলি সেনা কর্মকর্তাদের উপস্থিতির কারণে তিনি এবার এমন কিছু জলপাইগাছের ফল সংগ্রহ করতে পেরেছেন, যেখানে বসতি স্থাপনকারীদের হামলার আশঙ্কায় একা যাওয়া তাঁর পক্ষে সম্ভব হতো না। তাঁর অভিযোগ, ইসরায়েলি বাহিনী অবৈধ বসতি স্থাপনকারীদের সুরক্ষা দিচ্ছে। ফলে কৃষকদের জন্য নিজেদের জমিতে কাজ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, পশ্চিমতীরে নিরাপত্তা বজায় রাখাই তাদের দায়িত্ব। বসতি স্থাপনকারীদের সহায়তা করা কিংবা হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগও তারা অস্বীকার করেছে।

ইসরায়েলি মানবাধিকার সংগঠন ইয়েশ দিন-এর তথ্য অনুযায়ী—চলতি বছরের জলপাই সংগ্রহ মৌসুমের প্রথম ৩৫ দিনে ফিলিস্তিনি কৃষকদের ওপর ১৮০টি শারীরিক হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনার ২৩ শতাংশের বেশি ক্ষেত্রে ইসরায়েলি সেনাসদস্যদের উপস্থিতি ছিল।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত জলপাই সংগ্রহকে কেন্দ্র করে ফিলিস্তিনি চাষিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ১৯৯টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে।

ফিলিস্তিনের হাজার হাজার পরিবারের জীবিকার গুরুত্বপূর্ণ উৎস জলপাই চাষ। কিন্তু চলাচলে বিধিনিষেধ, ভয়ভীতি ও হামলার কারণে কৃষিজমিতে প্রবেশ ক্রমেই কঠিন হয়ে উঠছে।

সহযোগিতায় এগিয়ে আসা ইসরায়েলের সাবেক ব্রিগেডিয়ার জেনারেল জোনাথন ইয়োনি বলেন, ফিলিস্তিনি কৃষকদের দুর্দশার পাশাপাশি পশ্চিমতীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রচেষ্টার বিরোধিতা তাঁকে এই উদ্যোগে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে। তাঁর মতে, বসতি স্থাপনকারীদের সহিংসতা আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে, ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে।

পশ্চিমতীরে প্রায় পাঁচ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং অন্তত ৩০ লাখ ফিলিস্তিনির বসবাস। আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী মনে করে। তবে ইসরায়েল এ অবস্থান প্রত্যাখ্যান করে অঞ্চলটিকে বিরোধপূর্ণ ভূখণ্ড হিসেবে বিবেচনা করে।

জলপাই সংগ্রহে সাবেক ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণ দেশটির সমাজের অভ্যন্তরে দখলদারত্ব ও ফিলিস্তিনিদের প্রতি আচরণ নিয়ে বিদ্যমান মতপার্থক্যও সামনে এনেছে।

গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল

গাজায় ইসরায়েলি হামলায় অঙ্গহারা শিশুদের বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে ইসরায়েল। সীমান্ত ক্রসিং বন্ধ রাখা এবং ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে শত শত শিশু বিশেষায়িত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছে জেনেভাভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর।

পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে ইরানে, নীতিগত অবস্থান পরিবর্তনে চাপ

শুক্রবারের জুমার খুতবা থেকে শুরু করে রাজপথের সমাবেশ, ইরানের ধর্মীয় নেতা ও সরকারি কর্মকর্তারা ক্রমেই দেশটির নেতৃত্বের প্রতি দীর্ঘদিনের অঙ্গীকার থেকে সরে এসে পারমাণবিক অস্ত্র তৈরির আহ্বান জানাচ্ছেন।

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে দেশটির আরব জয়েন্ট লিস্ট ও ডেমোক্র্যাটস পার্টি। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনের ফল প্রকাশের পর মঙ্গলবার (৩ নভেম্বর) প্রথম বৈঠকে বসে দল দুটি।

জনপ্রিয় টার্গেট

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

জলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরা

প্রকাশ: ০৭:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬