০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চালুর পথে এসপিএম প্রকল্প: তেল খালাসে আসছে নতুন গতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

গতকাল বৃহস্পতিবার ঢাকায় বিপিসির লিয়াজোঁ অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধান অতিথি ছিলেন বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। বিপিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক (পরিকল্পনা) মুহাম্মদ আসাদুল হক। পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেন্টালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ডিরেক্টর হ্যারিস আবদি সেমবিরিং মেলিয়ালা। জ্বালানি বিভাগের প্রতিনিধি ও বিপিসির কর্মকর্তারাও ছিলেন।

চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর এসপিএম স্থাপনার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠানটি। পাঁচ বছরের জন্য চুক্তির মোট মূল্য প্রায় ১ হাজার ৯৪৬ কোটি টাকা। এর আগে গত ২৩ সেপ্টেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। বিপিসির সচিব শাহিনা সুলতানা জানান, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়েছে। শিগগির চুক্তি অনুযায়ী মাঠপর্যায়ে প্রতিষ্ঠানটি কাজ শুরু করবে।

এত দিন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে তেল স্থানান্তর করে উপকূলে আনতে হতো। এ পদ্ধতিতে সময় ও অর্থ দুটিই বেশি লাগত। এসপিএম প্রকল্পের লক্ষ্য, বড় তেলবাহী জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস করে এই সময় ও ব্যয় কমানো।

প্রকল্পটি চালু হলে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে বড় তেলবাহী জাহাজ (মাদার ট্যাংকার) ভাসমান বয়ার সঙ্গে যুক্ত হবে। সেখান থেকে পাইপলাইনে তেল যাবে মহেশখালীর কালারমারছড়ায় নির্মিত ট্যাংকে। পরে অপরিশোধিত তেল পাইপলাইনে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পাঠানো হবে। পরিশোধিত ডিজেল সংরক্ষণ ও বিতরণের জন্যও নির্ধারিত পাইপলাইনের ব্যবস্থা রয়েছে।

বিপিসির প্রাক্কলন অনুযায়ী, প্রচলিত পদ্ধতিতে ১ লাখ টন অপরিশোধিত তেল খালাসে ১০ থেকে ১২ দিন লাগে। এসপিএমে একই পরিমাণ তেল খালাস করা যাবে মাত্র ৪৮ ঘণ্টায়। ৬০ থেকে ৭০ হাজার টন ডিজেল খালাসে সময় লাগবে ২৮ ঘণ্টা। এতে জাহাজের অপেক্ষার সময় কমবে; লাইটারেজ জাহাজের ব্যবহার ও পরিবহন ব্যয়ও কমবে। বিপিসির আশা, বছরে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে।

পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেন্টাল ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পারতামিনা গ্রুপের সামুদ্রিক পরিবহন ও লজিস্টিকস খাতের প্রতিষ্ঠান। জাহাজ, সামুদ্রিক পরিবহন, বন্দর ও অফশোর অবকাঠামো পরিচালনা-রক্ষণাবেক্ষণে তাদের অভিজ্ঞতা রয়েছে।

তবে এসপিএম চালু হলেই পুরো সক্ষমতা কাজে লাগানো যাবে না। অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইনের বার্ষিক সক্ষমতা প্রায় ৪৫ লাখ টন। অন্যদিকে দেশের একমাত্র রাষ্ট্রীয় শোধনাগার ইস্টার্ন রিফাইনারির বর্তমান বার্ষিক পরিশোধন সক্ষমতা মাত্র ১৫ লাখ টন। তাই এখনই পাইপলাইনের পূর্ণ ব্যবহার সম্ভব নয়। ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) চালু হলে অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা আরও ৩০ লাখ টন বাড়বে। তখন এসপিএমে আনা তেল ব্যবহারের সুযোগ বাড়বে। তবে দ্বিতীয় ইউনিট বাস্তবায়নে আরও সময় লাগবে।

এআইয়ের সম্ভাবনা কাজে লাগাতে ‘ন্যাশনাল এআই ইকো-সিস্টেম’ গঠনের আহ্বান

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত ‘ন্যাশনাল এআই ইকো-সিস্টেম’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। তাঁদের মতে, এআই খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও বিনিয়োগ সম্প্রসারণে সরকার, বেসরকারি খাত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের…

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ ফ্রিজ কিনে বিনা মূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এবার দেশের নম্বর ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনা মূল্যে ঘরভর্তি নানান ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা।

জনপ্রিয় টার্গেট

‘ধর্ম অবমাননার’ অভিযোগে শামীম হত্যা মামলায় যুবদল নেতা সাদিকুল রিমান্ডে

চালুর পথে এসপিএম প্রকল্প: তেল খালাসে আসছে নতুন গতি

প্রকাশ: ০২:১৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬