১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাফে ৫৪৮২ টাকা বাড়ল সোনার দাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। আজ সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৯ হাজার ৬৯০ টাকা। সে অনুযায়ী ১ ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৮০৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ লাখ ১৯ হাজার ৩৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৬ হাজার ১৫০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৩ টাকা। সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৩ হাজার ১৯০ টাকা এবং প্রতি ভরির দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

সোনার পাশাপাশি রুপার গয়নার নতুন দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার গয়নার প্রতি গ্রামের দাম ৩০০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ৩ হাজার ৪৯৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের রুপার গয়নার প্রতি গ্রামের দাম ২৯০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ৩ হাজার ৩৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ২৫০ টাকা, প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা। সনাতন পদ্ধতির রুপার গয়নার প্রতি গ্রামের দাম ১৯০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

যাত্রীসেবা ও গ্রাউন্ড সার্ভিসে ইউএস-বাংলা এয়ারলাইনসের ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ

যাত্রীসেবার মানোন্নয়ন, গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধি, ফ্লাইটের সময়ানুবর্তিতা ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ লক্ষ্যে ইতিমধ্যে ১২ মিলিয়ন মার্কিন ডলারের ঋণপত্র খোলা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এলপিজি: বিইআরসির দাম এখনো কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা

রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম টানা দুই মাসে দুই দফা বাড়ালেও বাজারে শৃঙ্খলা আসেনি। দাম নির্ধারণকারী সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বেঁধে দেওয়া দাম মানছেন না বিভিন্ন পর্যায়ের বিক্রেতারা।

কোরিয়ার পুঁজি আকর্ষণ: ঋণের বাইরে বিনিয়োগের খোঁজ

দক্ষিণ কোরিয়ার কাছ থেকে শুধু সহজ শর্তে ঋণ নিতে চায় না বাংলাদেশ। দেশটির বড় বিনিয়োগ তহবিল, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানির অর্থও দেশে আনতে চায় সরকার। এ জন্য অবকাঠামো, বিদ্যুৎ, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও শিল্প খাতে যৌথ বিনিয়োগের সুযোগ খুঁজছে বাংলাদেশ।

জনপ্রিয় টার্গেট

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগ সহকারী কমিশনারের

এক লাফে ৫৪৮২ টাকা বাড়ল সোনার দাম

প্রকাশ: ১২:৩৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬