০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার এ বিল পরিশোধ করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ‘নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের দুই মাসের বিল পরিশোধ করা হয়েছে। তাই রিজার্ভ কিছুটা কমেছে। তবে আমাদের রেমিট্যান্স ও রপ্তানি আয় ঊর্ধ্বমুখী থাকায় এই বিষয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই।’

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, আজ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে। আর গ্রস রিজার্ভ রয়েছে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর বিল পরিশোধে ১৬৪ কোটি ২৪ লাখ ডলার ব্যয় হয়েছে। দুই মাস পরপর আকুর বিল পরিশোধ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে বলা হয়েছে, আকুর দেনা পরিশোধের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে যা ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

আকুর সদস্যদেশগুলো নিজেদের মধ্যে যে আমদানি-রপ্তানি করে, সেটির ব্যয় দুই মাস পরপর সমন্বয় করে থাকে। সদস্যদেশগুলো হলো—বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও মালদ্বীপ। রিজার্ভ-সংকটে পড়ে ২০২২ সালের অক্টোবরে আকু থেকে বেরিয়ে যায় শ্রীলঙ্কা। অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে উন্নতি হলেও এখনো আকুতে ফেরেনি দেশটি।

এআইয়ের সম্ভাবনা কাজে লাগাতে ‘ন্যাশনাল এআই ইকো-সিস্টেম’ গঠনের আহ্বান

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত ‘ন্যাশনাল এআই ইকো-সিস্টেম’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। তাঁদের মতে, এআই খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও বিনিয়োগ সম্প্রসারণে সরকার, বেসরকারি খাত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের…

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ ফ্রিজ কিনে বিনা মূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এবার দেশের নম্বর ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনা মূল্যে ঘরভর্তি নানান ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা।

জনপ্রিয় টার্গেট

‘ধর্ম অবমাননার’ অভিযোগে শামীম হত্যা মামলায় যুবদল নেতা সাদিকুল রিমান্ডে

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে

প্রকাশ: ০২:১৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬