১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফাইনাল না দিলে স্পেনের বিশ্বকাপ প্রত্যাহার করা উচিত’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

সাড়ে তিন বছর পর আগামী ফুটবল বিশ্বকাপ স্পেন, পর্তুগাল, মরক্কোর যৌথ আয়োজনে হবে। যার মধ্যে ফাইনাল আয়োজনের দাবিদার স্পেন, মরক্কো। যদি শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজন করতে না দেওয়া হয়, তাহলে পর্তুগাল-মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন থেকে স্পেনের সরে দাঁড়ানো উচিত—এমন মন্তব্য করেছেন স্পেনের প্রধান বিরোধী দল পপুলার পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখো।

মরক্কোকে ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হলে স্পেন যৌথ আয়োজক হিসেবে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পক্ষে ফেইখো অবস্থান নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ। উত্তর হলো হ্যাঁ।’ আজ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ শক্তিকে অপমান করা যায় না।’

২০৩০ বিশ্বকাপের তিন আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো—তিনটিই টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেতে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম এবং কাসাব্লাঙ্কার কাছে বেনস্লিমানে নির্মাণাধীন ১ লাখ ১৫ হাজার আসনবিশিষ্ট একটি পরিকল্পিত স্টেডিয়াম। গতকাল রাতে স্পেনের টেলিভিশন অনুষ্ঠান এল চিরিঙ্গিতো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ফেইখো বলেন, ‘বিশ্বকাপের ফাইনাল এমন জায়গায় অনুষ্ঠিত হতে হবে, যেখানে আয়োজন করাটা ন্যায্য, উপযুক্ত। আর সেই জায়গা হলো স্পেন।’

মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা, যিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অন্যতম ঘনিষ্ঠ সমর্থক, সেপ্টেম্বরে বলেছিলেন, ‘কেউ পছন্দ করুক বা না করুক, বিশ্বকাপের জমকালো ফাইনাল মরক্কোতেই অনুষ্ঠিত হবে।’ তবে ফিফা জানিয়েছে, ফাইনালের ভেন্যু নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্পেন ও মরক্কোর মধ্যে টানাপোড়েনপূর্ণ সম্পর্কের মধ্যেই এই বিরোধের সৃষ্টি হয়েছে। গত জুলাইয়ে স্পেনের উত্তর আফ্রিকীয় ভূখণ্ড সেউতায় ব্যাপক অভিবাসী অনুপ্রবেশের ঘটনা ঘটে। ওই সময় প্রতিবেশী মরক্কো থেকে কয়েক হাজার মানুষ সেউতায় প্রবেশ করেছিলেন। ফেইখো এই ঘটনাকে ‘আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে এর পেছনে মরক্কোর ভূমিকার অভিযোগ তুলেছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হলে মরক্কোর প্রতি আরও কঠোর নীতি গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এ বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার যৌথ আয়োজনে হয়েছিল বিশ্বকাপ। তিন দেশ মিলিয়ে এটাই ছিল প্রথম বিশ্বকাপ আয়োজন। ১৯ জুলাই নিউজার্সিতে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। জয়সূচক গোলটা করেন ফেরান তোরেস।

মেসি-পরবর্তী আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম কত

লিওনেল মেসির অবসরের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লা আলবিসেলেস্তেরা। এরই মধ্যে সে ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ইব্রাহিম গোল করবেন ভাবেননি বাংলাদেশ কোচ

ইব্রাহিম গোল করবেন ভাবেননি বাংলাদেশ কোচ

ভুটান ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ হঠাৎ স্ট্রাইকার বনে যাওয়ায় আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে শেষ পর্যন্ত সব আলোচনা কেড়ে নিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। তাঁর একমাত্র গোলে ভর করে সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ।

জনপ্রিয় টার্গেট

‘ফাইনাল না দিলে স্পেনের বিশ্বকাপ প্রত্যাহার করা উচিত’

প্রকাশ: ১০:৫৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬