১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদস্যকে ডেকে নিয়ে হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবুল কালাম (৩৫) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তিনি হবিগঞ্জে কর্মরত এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

আহত আবুল কালামের বোন সুমাইয়া আক্তার অভিযোগ করেন, তাঁদের বাড়ির পাশেই মাদকের কারবার ও আসর বসত। তাঁর ভাই এসব কর্মকাণ্ডে বাধা দিতেন। সম্প্রতি মাদক কারবারের সঙ্গে জড়িত শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতেও সহযোগিতা করেন তিনি। ছুটিতে বাড়ি ফেরার পর শাহাদাত ও এমদাদের লোকজন তাঁর ওপর হামলা চালান। হামলায় তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আবুল কালামের বাবা আবদুল মালেক বলেন, গতকাল রাতে শাহজালাল নামের এক ব্যক্তি তাঁর ছেলেকে ফোন করে বিলের কাছে ডেকে নেন। সেখানে তাঁর ওপর হামলা চালানো হয়। তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয়। ছেলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে আজ শুক্রবার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএনের সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি তিনি বাড়িতে এসেছিলেন। মাদক কারবারিদের হামলায় তিনি আহত হয়েছেন বলে জানতে পেরেছেন। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।

তদন্ত ঘুরপাক খাচ্ছে ১৫ মিনিটে, কী ঘটেছিল তখন তাহসিফের সঙ্গে

রাত ১টা ২০ মিনিট। টঙ্গীর মাজার বস্তির একটি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে পুলিশের টহল দল। একই সময় বস্তিতে ফিরে আসছেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ। এর ১৫ মিনিট পর, রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের মায়ের ফোনে আসে একটি বার্তা।

রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাস ও এক কাভার্ড ভ্যানে আগুন

রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে চাঁদা না পেয়ে এ জে আর কুরিয়ার সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি পরিত্যক্ত স্টাফ বাস ও বাড্ডার নতুন বাজারে

বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে কয়েকজন ব্যক্তি। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

পুলিশ সদস্যকে ডেকে নিয়ে হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ

প্রকাশ: ১০:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬