০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিআর প্রকল্প হারিয়ে ফেসবুকে ক্ষোভ বিএনপি নেতার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিওতে লাভলু হাওলাদার বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দৈহারী ইউনিয়নে ১৩টি টিআর ও কাবিখা প্রকল্প বরাদ্দ দেওয়া হয়। তবে প্রথমে তাঁকে কোনো প্রকল্প দেওয়া হয়নি। পরে বিশেষ সুপারিশে তাঁর নামে একটি টিআর প্রকল্প বরাদ্দ দেওয়া হয়।

লাভলুর অভিযোগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে স্ট্যাম্প কিনে চুক্তি সম্পন্ন করতে বলা হলে তিনি প্রয়োজনীয় কাজ করেন। কিন্তু পরে পিআইও কার্যালয়ে গিয়ে নাছির উদ্দীন তালুকদারকে সেখানে দেখতে পান। একপর্যায়ে নাছির তাঁর প্রকল্পটি নিয়ে ইউনিয়নের অন্য একজনকে দিয়ে দেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাছির উদ্দীন তালুকদার। তিনি বলেন, ‘টিআর দেওয়া বা নেওয়ার ক্ষমতা আমার নেই। বিষয়টি সরাসরি ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তদারকি করেন।’ নাছিরের দাবি, লাভলু তাঁর কাছে টাকা চেয়েছিলেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, বিষয়টি তিনি শুনেছেন। হয়তো প্রতিমন্ত্রীও অবগত হয়েছেন। তিনিই বিষয়টি দেখবেন। তাঁর ভাষ্য, লাভলু হাওলাদার দলের একজন ত্যাগী নেতা এবং কিছুটা অসহায়।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের মারামারি, আহত ৫

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে কোপাকুপির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন জখম হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

কচুরিপানা ও ময়লায় ভরাট পিরোজপুরের ভারানি খাল পরিষ্কার

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পুরোনো বাসস্ট্যান্ডসংলগ্ন খালটির কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

জনপ্রিয় টার্গেট

কাগজে-কলমে ২ বালুমহাল ইজারা শ্রীমঙ্গলে, বাস্তবতা ভিন্ন

টিআর প্রকল্প হারিয়ে ফেসবুকে ক্ষোভ বিএনপি নেতার

প্রকাশ: ০৭:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬