পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর উপজেলার ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বক্তব্য দেন। তাঁর বক্তব্য শেষে শিক্ষার্থীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনায় পরদিন ৯ অক্টোবর ৩২ জনকে আসামি করে আমতলী থানায় মামলা করা হয়। ওই মামলায় মাহবুবুল ইসলাম ২২ নম্বর আসামি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আসামি মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দৈনিক টার্গেট 





















