বাংলাদেশের দিকে অগ্রসর আরো নিম্নচাপ সাগর উত্তাল গভীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৪৭৪ বার পঠিত হয়েছে

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি গত মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭২৫, কক্সবাজার থেকে ৬৫০ দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ৭৩০ ও পায়রা থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

২৩ অক্টোবর বুধবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে সই করেন আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয় যেতে পারে।

জনপ্রিয় টার্গেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

বাংলাদেশের দিকে অগ্রসর আরো নিম্নচাপ সাগর উত্তাল গভীর

প্রকাশ: ০৯:২৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪