আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা, হ‌বিগ‌ঞ্জের লাখাইয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। অভিযুক্ত সাহেল একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাজমিস্ত্রির কাজ করতে তারেক ও সাহেল লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে সুরের রহমানের বাড়িতে আসেন। সেখানে কাজ করার সময় তারেকের ব্যবহৃত আইফোন ১১-এর প্রতি সাহেলের লোভ জন্মায়। এর জেরে ২২ অক্টোবর রাতে কৌশলে তারেককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে মরদেহটি গুম করার উদ্দেশ্যে পাশের একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যান সাহেল।

এদিকে, তারেক বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা নবীগঞ্জ থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে সাহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে সাহেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ডোবা থেকে তারেকের মরদেহ উদ্ধার করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত‌্যতা স্ব‌ীকার ক‌রে ব‌লেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।’

নবীগঞ্জে হাজতে ছাত্রলীগ নেতার স্লোগানের ভিডিও, এসআই ও কনস্টেবল প্রত্যাহার

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে অভিযান চালিয়ে শাহ তপুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই গ্রামের শাহ ফিরোজ মিয়ার ছেলে। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল গৃহবধূর মরদেহ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বাঁশবাজার-সংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জনপ্রিয় টার্গেট

দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই যেন বেশি

আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা, হ‌বিগ‌ঞ্জের লাখাইয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৯:৩২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬