সন্দেহভাজন ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করে ক্রাকো পুলিশ জানিয়েছে, ক্রাকোর ব্যস্ততম বাজারে স্থানীয় সময় বিকেল ৩টার (জিএমটি দুপুর ২টা) কিছু আগে ওই গুলির ঘটনায় পুলিশ ২৪ বছর বয়সী এক যুবককে শনাক্ত করেছে। কিন্তু তাঁর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
গতকাল রোববারের ওই হামলায় চারজন নারী ও দুইজন পুরুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পুলিশ। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ এবং একজন অস্ট্রিয়ার নাগরিকও রয়েছেন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এ বিষয়ে বলেছেন, হামলার পর বন্দুকধারীর বাড়িতে তল্লাশি চালিয়ে দুজন নারী ও একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ পরে নিশ্চিত করেছে, ওই তিনজন হলেন সন্দেহভাজন বন্দুকধারীর ৫৩ বছর বয়সী বাবা, ৫২ বছর বয়সী মা এবং ২১ বছর বয়সী বোন। পুলিশ আরও জানায়, সন্দেহভাজন ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল এবং তিনি সম্ভবত নিজের বাড়ি থেকেই অস্ত্রগুলো সংগ্রহ করেছিলেন।

দৈনিক টার্গেট 
























