০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে বহুতল ভবনে আগুন, ১৪ জনের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

ইংজে জেলা সরকারের তথ্য অনুযায়ী, রোববার বিকেল পাঁচটার দিকে হাওশেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট ভবনে আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাত সাড়ে আটটার দিকে উদ্ধার অভিযান শেষ হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার রাতেই ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছিল। সোমবার সকাল নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায় বলে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

জেলা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনার পরবর্তী কার্যক্রম চলছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে।

চীনে ভবন নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করার কারণে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার নজির রয়েছে। গত বছরের নভেম্বরে হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ১৬৮ জন নিহত হন।

এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়।

১২ বছর আগে বিচ্ছেদ, সাবেক শাশুড়িকে দেখভালের দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন নারী

সাবেক স্বামী এবং শ্বশুরের মৃত্যুর পর নিঃসঙ্গ হয়ে পড়া সাবেক শাশুড়িকে নিজের সংসারে পরম ভালোবাসায় আশ্রয় দিয়েছেন চীনের এক নারী। প্রায় ১২ বছর আগে বিচ্ছেদ হয়ে গেলেও পারিবারিক ও সামাজিক সম্পর্কের এই অনন্য নজির সামাজিক মাধ্যমে বিপুল প্রশংসা কুড়াচ্ছে।

নির্ভরশীলতায় চীনে প্রথমবারের মতো শিশুদের ছাড়িয়ে গেছেন প্রবীণেরা

চীনে প্রথমবারের মতো শিশুদের তুলনায় প্রবীণ মানুষের ভরণপোষণের দায়িত্ব বেশি পড়েছে কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর। দেশটির সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা এবং জন্মহার কমে যাওয়ার কারণে চীনের জনমিতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন ঘটছে।

জনপ্রিয় টার্গেট

বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চীনে বহুতল ভবনে আগুন, ১৪ জনের মৃত্যু

প্রকাশ: ০৪:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬